৭ উইকেট নেওয়া শামিকে ভালোবাসায় ভরালেন বলিউড অভিনেত্রী

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১০:৪৬ এএম

ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী পায়েল ঘোষ। ইতোমধ্যে বিয়ের প্রস্তাবও দিয়ে ফেলেছেন। এবার সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে শামি ৭ উইকেট তুলে নিতেই আবারও মনের কথা মুখ ফুটে বলে দিলেন পায়েল। মূলত বিশ্বকাপে শামির দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। তাঁর সুবাদেই বারবার শিরোনামে উঠে এসেছেন এই অভিনেত্রী।

দিন কয়েক আগে টুইট করে ভারতীয় এই পেসারকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পায়েল। লিখেছিলেন, ইংরেজিটা ঠিকঠাক শুধরে নিলেই শামিকে বিয়ে করবেন তিনি। ক্যাপশনে জুড়ে দিয়েছিলেন হাসির ইমোজি। 

তবে বিষয়টি এখানেই থেমে থাকেনি। ক’দিন পর নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে পায়েল লেখেন, ‘দিল ডুবা তেরে প্যায়ার মে (আমার হৃদয় তোমার প্রেমে মজেছে)’। ব্যস, পায়েলের এই পোস্ট দেখে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলালেন। তাঁরা মনে করছেন শামির প্রেমেই মত্ত হয়ে পায়েলের এমন হাবুডুবু দশা। বুধবার ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালেও চোখ রেখেছিলেন পায়েল। মূলত তাঁর প্রেমিক মন ডুবে ছিল শামির দিকেই। সোশ্যাল হ্যান্ডেলে অভিনেত্রীর পোস্ট অন্তত সে কথাই বলছে!

গতকাল ওয়াংখেড়েতে শামি যখন একের পর এক উইকেট তুলে নিয়ে ব্ল্যাক ক্যাপসদের নাস্তানাবুদ করছেন, তখন পায়েলের ভার্চুয়াল ওয়ালে একের পর এক টুইট। যার মধ্যে একটিতে লেখা, ‌‘শামি, ইউ বিউটি।’ 

ভারতীয় পেসারের ৭ উইকেট নেওয়ার পর অভিনেত্রী লিখেছেন, ‘অবিশ্বাস্য।’ আবার ক্যাচ মিস করায় হালকা করে শামিকে বকেও দিয়েছেন পায়েল। ম্যাচ শেষে অবশ্য ভারতীয় দলকে অভিনন্দন জানাননি তিনি। আসলে পায়েল তো ডুবে ছিলেন শামির পারফরম্যান্সেই।

প্রসঙ্গত, এবারের বিশ্বকাপে টানা ৯ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত। এর মধ্যে শেষ ছয়টি ম্যাচে মহম্মদ শামির পারফরম্যান্স ছিল তাক লাগানো। সর্বোচ্চ ২৩টি উইকেট নিয়ে শীর্ষে আছেন তিনি। আর এমন দুর্দান্ত পারফরম্যান্সের বদৌলতে বলিউড থেকে পেলেন বিয়ের প্রস্তাব।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর