জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ৭ সিনেমা দেখা যাচ্ছে ওটিটিতে

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১০:৪৬ এএম

মঙ্গলবার (১৪ নভেম্বর) জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর ২৭টি বিভাগে মোট ৩২টি পুরস্কার দেওয়া হয়েছে। এরমধ্যে বিভিন্ন শাখায় পুরস্কার পাওয়া ৭টি সিনেমা দেখা যাচ্ছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।

চলচ্চিত্রগুলো হলো—মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’, রায়হান রাফীর ‘দামাল’, সাইফুল ইসলাম মান্নুর ‘পায়ের ছাপ’, মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’, গিয়াসউদ্দিন সেলিমের ‘পাপ পুণ্য’, মুহাম্মদ আবদুল কাইয়ুমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’।

আইস্ক্রিন কর্তৃপক্ষ বলছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই ৭টি সিনেমা এরইমধ্যে আইস্ক্রিনে রয়েছে। সাবস্ক্রাইব করে এই চলচ্চিত্রগুলো দেখতে পাবেন দর্শকরা।  

প্রসঙ্গত, সিনেমাগুলোর মধ্যে ‌‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’, ‘অপারেশন সুন্দরবন’, ‘পায়ের ছাপ’ ছবিগুলো তিনটি করে মোট ৯টি পুরস্কার অর্জন করেছে। এছাড়া ‘হাওয়া’, ‘পাপ পুণ্য’, ‘দামাল’ ও ‘বিউটি সার্কাস’ ছবিগুলো ১টি করে মোট ৪টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর