তিশার অসুস্থতা নিয়ে যা জানাল পরিবার

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০১:৫৭ পিএম

হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে ঘুমের ওষুধ খেয়ে তিনি নাকি আত্মহত্যার চেষ্টার চালিয়েছিলেন বলে গুঞ্জন। তবে তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

অসুস্থতার বিষয়ে কথা বলেছে তাঁর পরিবার। জানা যায়, হাসপাতালে নেওয়ার সময় অবধি প্রচুর পরিমাণে বমিভাব ছিল। এছাড়াও বুক জ্বালাপোড়া বা ব্যথা ছিল।

অভিনেত্রীর পরিবারের সঙ্গে কথা বলেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

তিনি ইনডিপেনডেন্ট ডিজিটালকে বললেন, ‌‘তিশার পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাঁরা বললেন, গতরাতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তাঁর বোন তাঁকে প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যান। এ সময় তিশার বুকে ব্যথা ও বমিসহ নানা উপসর্গ ছিল। ঢাকা মেডিকেলে কিছুক্ষণ অপেক্ষা করে তারা। তবে বেশি ভিড় থাকায় সময় ক্ষেপণ না করে তাঁরা জরুরি ভিত্তিতে তাঁকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।’

এদিকে, তানজিন তিশার অসুস্থতা নিয়ে নানা গুঞ্জন চাউর হয়েছে। নাট্যাঙ্গনের একজন জানালেন, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন তিশা। ক’দিন ধরে তাঁদের মধ্যে ঝামেলা চলছিল। বুধবার রাতে তিশা রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন! যদিও পরিবারের পক্ষ থেকে এখনও এ ধরনের কিছু নিশ্চিত করা হয়নি। অভিনেতা ফারহানকে একাধিকবার কল দিলেও সাড়া দেননি তিনি।

প্রসঙ্গত, এই সময়ের ছোট পর্দার অন্যতম অভিনেত্রী তানজিন তিশা। নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত ‌‌‘ইউ-টার্ন’ নাটক দিয়ে টেলিভিশনে অভিষেক হয় তাঁর। এর আগে মডেলিং ও বেশ কিছু মিউজিক ভিডিওতে প্রশংসিত হয়েছিলেন তিনি।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি সংক্রান্ত প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
ঢাকাই সিনেমার আলোচনার কেন্দ্রে শরিফুল রাজ; এলো আবার এক্সক্লুসিভও। সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন আর সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া পুরনো ভিডিও নিয়ে এতদিন পর মুখ খুললেন এই তারকা। সম্প্রতি এক...
সহ-শিল্পীকে মারধরের অভিযোগ
মানিকগঞ্জে ‘পুতুলের বিয়ে’ নামের একটি নাটকের শুটিং সেটে তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে এক ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগ করেন, শুটিং...
তানজিন তিশাকে নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন নাটকের আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। শুটিং চলাকালে সবার সামনে তাকে মেরে আহত করার অভিযোগ এনেছেন তিনি। এমনকি অভিনেতা মুশফিক ফারহান নিজের স্বামী বলে তার সঙ্গে কাজ...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর