শুটিংয়ে তানজিন তিশার মারে অভিনেত্রীর কান্না, প্রকাশ পেল সেই নাটক

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পিএম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছিলেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। নাটকের শুটিং চলাকালে এ ঘটনা ঘটেছে বলে এক ফেসবুক লাইভে অথৈ অভিযোগ করেছিলেন। নাটকটির নাম ‘পুতুলের বিয়ে’।

যদিও অভিযোগ অস্বীকার করেন তিশা ও নির্মাতা রাফাত মজুমদার রিংকু। তাঁদের দাবি, দৃশ্যের প্রয়োজনে চরিত্রে ঢুকে অভিনয় করতেই এমন কিছু মুহূর্ত তৈরি হয়েছিল, যা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। নাটকে মানসিকভাবে অসুস্থ এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তিশা। আর সেই চরিত্রকে বাস্তব করে তুলতেই এমন তীব্রতা প্রয়োজন ছিল বলে তাঁদের ভাষ্য।

বিতর্ক থেমে থাকেনি, তবে কৌতূহল ঠিকই কাজ করেছে। অবশেষে ইউটিউবে মুক্তি পাওয়ার পর ‘পুতুলের বিয়ে’ এখন দর্শকের নজর কাড়ছে, বাড়ছে ভিউও। গল্প লিখেছেন আহমেদ তাওকীর। নাটকে তিশার পাশাপাশি অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মীর রাব্বি, সামিয়া অথৈ, মোমেনা চৌধুরী, মাসুদ মহিউদ্দিন ও মজুমদার শিমুল। নির্মাণে ছিলেন রিংকুই।

এদিকে, একই ঈদে ‘গোলাপী’ নাটকেও ভিন্নরূপে ধরা দিয়েছেন তিশা। নারী গ্যাংস্টারকেন্দ্রিক গল্পে নির্মিত এই নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে তাঁর বিপরীতে দেখা গেছে তৌসিফ মাহবুবকে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর