যেমন আছেন তানজিন তিশা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৩:৫৬ পিএম

অভিনেত্রী তানজিন তিশার শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো বলে জানা গেছে। তাঁকে বাসায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে অভিনয় শিল্পী সংঘ। এক প্রেস নোটে টেলিভিশন নাট্য সংগঠনটি জানায়, তানজিন তিশা এখন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। গতরাতে হঠাৎ করে অসুস্থ হলে তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, তারপর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।

বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে ঘুমের ওষুধ খেয়ে তিশা আত্মহত্যার চেষ্টার চালিয়েছিলেন বলে গুঞ্জন। তবে তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

অসুস্থতার বিষয়ে কথা বলেছে তাঁর পরিবার। জানা যায়, হাসপাতালে নেওয়ার সময় অবধি প্রচুর পরিমাণে বমিভাব ছিল। এছাড়াও বুক জ্বালাপোড়া বা ব্যথা ছিল।

অভিনেত্রীর পরিবারের সঙ্গে কথা বলেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

তিনি ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‌‘তিশার পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাঁরা বললেন, গতরাতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তাঁর বোন তাঁকে প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যান। এ সময় তিশার বুকে ব্যথা ও বমিসহ নানা উপসর্গ ছিল। ঢাকা মেডিকেলে কিছুক্ষণ অপেক্ষা করে তারা। তবে বেশি ভিড় থাকায় সময় ক্ষেপণ না করে তাঁরা জরুরি ভিত্তিতে তাঁকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।’

অন্যদিকে জানা যায়, তিশা এখন আশঙ্কা মুক্ত। পাশাপাশি যথেষ্ট ভালো অনুভব করায় তাঁকে হাসপাতালের ছাড়পত্র দেওয়া হয়েছে। 

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর