এবার ঢাকায় ফিরছে শাকিবের ‌‘দরদ’

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০২:৫০ পিএম

প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন বলিউডের সোনাল চৌহান। পরিচালনা করছেন বাংলাদেশি নির্মাতা অনন্য মামুন। আজ শুক্রবার সিনেমাটির ভারতীয় অংশের শুটিং সম্পন্ন হয়েছে।

বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন অনন্য মামুন। জানালেন, পরবর্তী শুটিং হবে ঢাকায়। তবে কোথায়-কখন শুটিং হবে এ বিষয়ে এখনই জানাতে নারাজ নির্মাতা। 

সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে অনন্য মামুন বলেন, ‘শেষ হলো দরদের ভারতের শুটিং... শাকিব ভাইয়ের দরদে ডুবে থাকা। আমার টিমের কঠোর পরিশ্রম আর কামাল কিবরিয়া লিপু ভাইয়ের যুদ্ধ।’

কেক কাটার মাধ্যমে শেষ হয়েছে সিনেমাটির ভারতের দৃশ্যধারণ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

শুটিং শেষে পুরো টিম একত্রিত হয়ে কেক কাটার মাধ্যমে তাঁদের এ যাত্রা শেষ করেন। এর আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে শাকিব খান ও সোনাল চৌহানের একটি ছবি পোস্ট করেন অনন্য মামুন। জানা যায়, সিনেমাটির একটি গানের দৃশ্য এটি। জাহিদ আকবরের কথায় গানটি গেয়েছেন সংগীতশিল্পী বালাম। দৃশ্যধারণ হয়েছে ভারতেই।

এছাড়া, এরইমধ্যে শুটিং সেটে ধারণকৃত সিনেমাটির বেশ কিছু দৃশ্য প্রকাশ্যে এসেছে। যেখানে শাকিব খানের সঙ্গে নজর কেড়েছে সোনালের রসায়ন। এ সিনেমায় সুপারস্টারকে দেখা যাবে ১০টির বেশি লুকে।
 

প্রসঙ্গত, সাইকো থ্রিলার রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিতব্য সিনেমা ‘দরদ’। এতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, আলোক জৈন, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।

‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় রয়েছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ। আগামী বছরের ২ ফেব্রুয়ারি এটি বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগুসহ ৬টি ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর