স্টার সিনেপ্লেক্সে ‌‘আজব ছেলে’

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০১:১০ পিএম

আজ শুক্রবার মুক্তি পেল শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবালের ছোটগল্প অবলম্বনে নির্মিত সিনেমা ‘আজব ছেলে’। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও মিরপুর সনি স্কয়ারে দেখা যাচ্ছে এটি। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন এর পরিচালক মানিক মানবিক।

শুরুর দিকে সিনেমাটির নাম ছিল ‘ছেলেটি অদ্ভূত’। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘আজব ছেলে’। এতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা অথৈ। মুহম্মদ জাফর ইকবালের সাহিত্য অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা মানিক মানবিক বললেন, ‘কাজটি আমরা সবাই হৃদয় দিয়ে করেছি। ২০২২ সালে সেন্সর থেকে কোনো কর্তন ছাড়াই আমাদের ছাড়পত্র দেওয়া হয়। আশা করছি, দর্শকদের একটি মানবিক গল্প উপহার দিতে পারব। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ রইল।’

সরকারি অনুদানে নির্মিত এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন রিদওয়ান সিদ্দিকী। স্টার সিনেপ্লেক্সে আজ দুপুর ২টার শোতে উপস্থিত থাকার কথা রয়েছে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের।

অথৈ-রিদওয়ান ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, সাজু খাদেম, ফকির বিপ্লবকে, মনিরুজ্জামান ফিরোজ, সানজিদা লতা, স্বর্ণ সাহা, শহিদুল শামীম। সিনেমার সংগীত পরিচালক হিসেবে আছেন সানী জুবায়ের।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই এনভিডিয়ার নতুন গ্রাফিক্স কার্ড কিনতে বড় অর্ডার দিয়েছে চীনের প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্স, আলিবাবা ও টেনসেন্ট।
টানা পাঁচ দিনের পূজার ছুটিতে রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতা উপস্থিতি কম। যদিও, বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে আদা-রসুনসহ বিভিন্ন ধরনের মসলা। বিক্রেতারা বলছেন, পরিবহন ব্যয় ও সিন্ডিকেটের প্রভাবে...
নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত পাঁচজনের বাড়িই শরীয়তপুরের জাজিরায়। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।...
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও কোনো আইনি বা রাজনৈতিক জটিলতা তৈরি হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...

এলাকার খবর