যুদ্ধবিরতির অস্থায়ী চুক্তিতে পৌঁছেছে হামাস-ইসরায়েল: ওয়াশিংটন পোস্ট

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৮:৫৭ এএম

গাজায় পাঁচ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ৫০ জন জিম্মিদের মুক্তি দেওয়ার শর্তে যুদ্ধবিরতি নিয়ে একটি অস্থায়ী চুক্তি হয়েছে। গতকাল শনিবার চুক্তির সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।  

ছয় পাতার ওই চুক্তিতে বলা হয়,  ৫০ বা এর চেয়ে বেশি জিম্মিকে ছোট ছোট গ্রুপে ভাগ করে প্রতি ২৪ ঘণ্টায় মুক্তি দিলে কমপক্ষে পাঁচ দিনের যুদ্ধবিরতি দেওয়া হবে গাজায়। গত ৭ অক্টোবর ইসরায়েল থেকে ২৪০ জনকে আটক করে নিয়ে যায় হামাস। ওই দিন হামাসের আকস্মিক হামলায় নিহত হয়েছে ১২ শ ইসরায়েলি।  

এ নিয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউস বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

সূত্র জানিয়েছে, কয়েকদিনের মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করবে হামাস।  

গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয়। ইসরায়েলের হামলায় হাসপাতাল, আশ্রয়কেন্দ্র, মসজিদ, গির্জা— কিছুই বাদ যাচ্ছে না। ইসরায়েলি সেনাদের হামলায় এ পর্যন্ত সাড়ে ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে প্রায় সাড়ে ৪ হাজারের বেশি শিশু। এছাড়া আহত হয়েছেন প্রায় ৩২ হাজার মানুষ।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর