গোপনে নয়, পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে: লিজা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৭:৩৮ পিএম

বিয়ে করেছেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। বর যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী-প্রকৌশলী সবুজ খন্দকার। গত বছর ঢাকায় সে আয়োজন পারিবারিকভাবে হয়েছে বলে জানালেন গায়িকা।

নির্বাচনের পর আগামী বছর হবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। বিষয়টি নিয়ে লিজা ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘অনেকেই বলছেন, আমরা গোপনে বিয়ে করেছি! এটা একেবারে ভুল। দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়। এটি ঘরোয়া আকারে হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করার কথা ছিল। কিন্তু রাজনৈতিক বিভিন্ন কর্মসূচির কারণে আমরা আগামী বছর করব বলে সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে, গেল বছর প্রেম ও বিয়ের প্রসঙ্গে লিজা বলেছিলেন, ‘সব মানুষই জীবনে কারও না কারও সঙ্গে সম্পর্কে জড়ায়। আমি নতুন সম্পর্কে জড়িয়েছি। পরিবারের লোকজনও আমাদের সম্পর্ক মেনে নিয়েছে। খুব শিগগিরই বিয়ের খবরটি সবাইকে জানাবো।’ 

লিজা ও সবুজ। ছবি: লিজার সৌজন্যেলিজা জানান, যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে পরিচয় হয় তার। সবুজ বিবাহিত। অন্যদিকে, ২০১২ সালের ২ মার্চ ইকবাল মাহমুদ বাবলু নামের একজন রাজনীতিবিদের সঙ্গে লিজার আক্‌দ হয় বলে শোনা যায়। সে সময় লিজা জানান, তাদের বাগদান হয়েছিল মাত্র। 

এ প্রসঙ্গে লিজার ভাষ্য, ‘সবুজের বিচ্ছেদের পর তার সঙ্গে আমার যোগাযোগ হয়। আমরা আসলে প্রেমের প্রস্তাব দেওয়ার সুযোগও পাইনি। এরপর পরিবারকে জানিয়েছিলাম। দুই পরিবার বসে বিয়ে আয়োজনের সিদ্ধান্ত নেয়।’

লিজা জানান, সবুজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বাংলাদেশ ও আমেরিকায় তার ব্যবসা আছে। 

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর