ঢাকায় এসে মধুর মুশকিলে কলকাতার গায়িকা ইমন 

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১২:৩১ পিএম

গতকাল (১৮ নভেম্বর) সকালেই ফেসবুকে কলকাতার গায়িকা ইমন চক্রবর্তী লেখেন, ‘যাই, ঢাকায় গান গেয়ে আসি...।’ 

এর কয়েক ঘণ্টা পরেই ফেসবুকে আরেকটি পোস্ট করেন তিনি। জানান, গায়িকা ঢাকায়। তবে এসে মুশকিলে পড়ে গেছেন। কী সেটা? 

কয়েক ঘণ্টা পরই বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। সেই খেলা কীভাবে দেখবেন, তা নিয়েই মুশকিলে পড়েছেন গায়িকা।

ইমন লিখেছেন, ‘ঢাকায় আছি কিন্তু হটস্টার চলছে না...আমি কী করে বিশ্বকাপ দেখব? সাজেশন দাও।’

প্রতিবেশী দেশের গায়িকাকে সমাধানও দিয়েছেন বাংলাদেশিরা। অনেকেই তাঁকে বাংলাদেশি বিভিন্ন অ্যাপ ব্যবহার করে খেলা দেখার পরামর্শ দিয়েছেন।

ইমন চক্রবর্তীকে প্রায়ই দেখা যায় খেলার মাঠে। কলকাতায় ম্যাচ থাকলে তিনি নিয়মিতই খেলা উপভোগ করতে ইডেন গার্ডেনে হাজির হন।

২০১৭ সালে ‘প্রাক্তন’ সিনেমায় ‘তুমি যাকে ভালোবাসো’ গানটি গেয়ে ব্যাপক পরিচিতি পান ইমন চক্রবর্তী। পরে গানটির জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও শোকেজে তোলেন গায়িকা।। 

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
লোডিং...

এলাকার খবর