বাংলাদেশে আসছে রণবীরের ‘অ্যানিমেল’?

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০১:৩১ পিএম

আগামী ১ ডিসেম্বর বিশ্বব্যাপি মুক্তি পেতে যাচ্ছে রণবীর-রাশমিকা অভিনীত নতুন ছবি ‘অ্যানিমেল’। পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে এটি পরিচালনা করেছেন ‌‘কবির সিং’খ্যাত নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা। মুক্তির তারিখ যতই এগিয়ে আসছে ততই সিনেমাটি বাংলাদেশেও আসছে বলে জল্পনা বাড়ছে। সব ঠিক থাকলে এ দেশেও একই দিনে এটি মুক্তির ইঙ্গিত মিলেছে আমদানি প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার নির্মাতা অনন্য মামুনের এক পোস্টেও।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘শুটিংয়ের জন্য ব্যবসা নিয়ে ভাবার সময় পাইনি। এখন একটু ব্যবসা নিয়ে ভাবতে হবে।’

সম্প্রতি শাকিব অভিনীত ‘দরদ’ ছবির ভারতীয় অংশের শুটিং সম্পন্ন করেছেন অনন্য মামুন। এ নিয়ে ব্যস্ততার কারণেই হিন্দি সিনেমা আনার ব্যাপারে সময় দিতে পারছিলেন না। এবার সেই ব্যস্ততা একটু কমায়, ‘অ্যানিমেল’ আমদানির ইঙ্গিত দিলেন তিনি। তবে বিষয়টি নিয়ে এখনই স্পষ্ট কিছু বলতে নারাজ এই নির্মাতা।

এ ছাড়া রণবীর কাপুর ভক্তরাও বেশ উচ্ছ্বসিত সিনেমাটি আসার আভাস পেয়ে। কেননা সব ঠিক থাকলে এ দেশে এটিই হবে অভিনেতার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা। সম্প্রতি এক ভক্ত তাঁর এক্স হ্যান্ডেলে বিষয়টি শেয়ার করে, সিনেমাটি মুক্তি পেতে পারে বলে উদ্দীপনা প্রকাশ করেছেন।

তবে এখনও বাংলাদেশে সিনেমাটি আসার ব্যাপারে নিশ্চিত করে কিছু জানানো হয়নি আমদানিকারক প্রতিষ্ঠান কিংবা তথ্য মন্ত্রণালয়ের তরফে। সূত্রের মাধ্যমে জানা যায়, সালমান খানের ‘টাইগার ৩’ ছবির মতো অনিশ্চয়তা রয়েছে রণবীরের ‘অ্যানিমেল’-এর ক্ষেত্রেও। 

প্রসঙ্গত, ‘অ্যানিমেল’ ছবিতে রণবীর ও অনিল কাপুর রয়েছেন পিতা-পুত্রের চরিত্রে। পর্দায় তাঁদের মধ্যকার জটিল সম্পর্ককে তুলে ধরা হয়েছে। এ ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা ও ববি দেওল। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির চতুর্থ গান ‌‘আর্জন ভ্যাল্লি’। একদিনে এটি ইউটিউব ট্রেন্ডেও উঠে এসেছে।

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর