বাঙালি সাজে ‌‘গীতাঞ্জলি’ রাশমিকা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৭ এএম

শনিবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশ্যে এলো রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’ ছবির নতুন পোস্টার। যেখানে বাঙালি সাজে দেখা দিলেন এই দক্ষিণী অভিনেত্রী। একই সঙ্গে সিনেমাটিতে তাঁর চরিত্রের নাম নিয়ে অনুরাগীদের মনে যে জল্পনা ছিল, সেটাও ফুরালো এই পোস্টার প্রকাশে।

ক'দিন আগে প্রকাশ্যে এসেছিল এ সিনেমায় রণবীর কাপুর ও অণিল কাপুরের লুক। এবার এলো রাশমিকার। পোস্টারটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী। তাঁর পরনে লাল পেড়ে সাদা শাড়ি। সেই আবেদন আরও বাড়িয়ে দিয়েছে গলায় বাঁধা মঙ্গলসূত্র। এমনকি মিলেছে চরিত্রটির নামের আভাসও। এ সিনেমায় তাঁর চরিত্রের নাম ‌‘গীতাঞ্জলি’। ক্যাপশনে রাশমিকা লিখেছেন, ‘আপনাদের গীতাঞ্জলি’।

রাশমিকা এই পোস্টে টিজার ও সিনেমাটি মুক্তি পাচ্ছে কবে, সেই বার্তাও দিয়েছেন অনুরাগীদের। গত ১১ আগস্ট সিনেমা হলে ‘অ্যানিমেল’ মুক্তির কথা ছিল, কিন্তু ‘গাদার ২’ এবং ‘ওএমজি ২’র সঙ্গে ক্ল্যাশ করায় সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে যায়। এবার নতুন তারিখ প্রকাশ করলেন অভিনেত্রী। 

অভিনেত্রীর ওই পোস্টে জানা গেছে, সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত এই ছবি মুক্তি পাচ্ছে ১ ডিসেম্বর। এর আগে রণবীর কাপুরের জন্মদিনে (২৮ সেপ্টেম্বর) প্রকাশ পাবে টিজার। এ সিনেমায় রণবীর-রাশমিকা-অনিল ছাড়াও রয়েছেন ববি দেওল ও তৃপ্তি দিমরি প্রমুখ।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর