মৌসুমী কবে বিগো লাইভ করেছে, প্রশ্ন ওমর সানীর

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১২:২৪ পিএম

অভিনেত্রী হুমায়রা হিমুর আত্মহত্যার ঘটনার পর থেকেই আলোচনায় ভিডিও চ্যাটিং অ্যাপ বিগো লাইভ। তাঁর মৃত্যুর পর যখন এই অ্যাপ নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখনই দেশের কিছু সংবাদমাধ্যমের খবরে প্রচার হয়—এই প্ল্যাটফর্মের সঙ্গে নাকি যুক্ত আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী।  

প্রতিবেদনে দাবি করা হয়, বিগো লাইভে মৌসুমীর ভিডিও রয়েছে। লাইভ করে মোটা অংকের টাকাও নিয়েছেন। সেসব সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। 

মৌসুমীকে নিয়ে এমন সংবাদে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন তাঁর স্বামী অভিনেতা ওমর সানী। মঙ্গলবার (২১ সভেম্বর) সকালে ফেসবুকে এক পোস্টে তিনি প্রশ্ন করেন, মৌসুমী কবে বিগো লাইভ করেছে?

ওমর সানী বলেন, ‘কবে মৌসুমী বিগো লাইভ করছে? প্রমাণ দিতে হবে... স্টুপিড। তার কোনোদিন বিগো আইডি ছিল না।’

তাঁর এই পোস্টে একজন মন্তব্য করেন, ‘আপনাদের দুজনকেই বিগোতে দেখছি, স্বীকার করছেন না কেন? এটা কি অসম্ভব কিছু?’ এই কথার পাল্টা উত্তরে ওমর সানী বলেন, ‘আপনি দেখেছেন টিকটকে এবং লাইকই অ্যাপসে, সেটা ভিগো লাইভ ছিল না, আপনি নিজেকে কারেকশন করুন আপা।’

এই বিষয়ে কথা বলতে ওমর সানীর সঙ্গে যোগাযোগ হলে তিনি বলেন, ‘কারা এসব নিউজ করেছে, আমি তাদেরকে চিনি। শুধু এতটুকুই বলবো, তাদের শুভবুদ্ধির উদয় হোক।’

তাঁদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন কি না, এমন প্রশ্নে ওমর সানী বললেন, ‘না, কোনো পদক্ষেপ নেব না। সবকিছুই আল্লাহর ওপর ছেড়ে দেব। যারা আমার স্ত্রীর মানহানি করেছেন, আল্লাহ তাদের বিচার করবেন।’

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর