ফারুকীর প্রচারের জন্য জায়েদ এবার দিলেন ডাবল ডিগবাজি

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৬:১৯ পিএম

নানা কর্মকাণ্ডে মাঝেমধ্যেই ভাইরাল হন অভিনেতা জায়েদ খান। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে নিয়ে চলে দেদার আলোচনা। কেউ কেউ বলেন, ‘ট্রল সম্রাট জায়েদ খান!’ সর্বশেষ এক সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে ডিগবাজি মেরে তুমুল ভাইরাল হয়েছেন তিনি। এরপর থেকেই ঘুরেফিরে আসছে তাঁর এই প্রসঙ্গ। এবার নতুন করে আরও একবার ডিগবাজি দিলেন এই নায়ক। জানালেন, যেকোনো সময় ডিগবাজি দিয়ে ঢুকে যেতে পারেন আপনার ঘরে! মূলত মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমার প্রচারেই আবারও এই কাণ্ড ঘটালেন তিনি।

সোমবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেন নির্মাতা ফারুকী। ওই ভিডিওতে দেখা যায়, কীভাবে তাঁর আসন্ন সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়াগ্রাফি’ প্রচার করা যায় দর্শকদের কাছে, এ বিষয়ে কথা বলছেন তিনি। পরিচালক সেই দায়িত্ব দেন পাশে বসা মারজুক রাসেলের ওপর। মারজুক রাসেল সিনেমার নাম ভাইরাল করার দায়িত্ব দেন পরিচালক-অভিনেতা আশুতোষ সুজনের কাঁধে। সুজন তখন অভিনেতা নাসিরউদ্দিন খানকে বলেন এই দায়িত্ব নিতে। সাম্প্রতিক সময়ে নাসিরউদ্দিন খানও বেশ ভাইরাল একজন অভিনেতা। তবে নাসিরউদ্দিন নিজেকে শিশু ভাইরাল দাবি করে ‘ভাইরালের বাপ’ উল্লেখ করে এই কাজের দায়িত্ব দেন জয়ের ওপর।

এরপর জয়ের কাছে ক্যামেরা যেতেই তিনি বলেন, ভাইরালের দাদা জায়েদ খান এই সিনেমার নাম ভাইরাল করতে পারবেন। এরপরই নিজের জাদু দেখান জায়েদ খান। নিজের হাতের ঘড়ি খুলে পাঞ্জাবি পরেই ডিগবাজি দেন অভিনেতা। পরপর দুটি ডিগবাজি দিয়ে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারের স্ট্যান্ডে বসে পড়েন। তারপর ক্যামেরার দিকে দৃষ্টি আকর্ষণ করে ফারুকীর আসন্ন সিনেমার প্রচারণা করে জানান, সবাইকে ৩০ নভেম্বর চোখ রাখতে হবে পর্দায়। নয়তো ডিগবাজি দিয়ে যেকোনো সময় যেকোনো ঘরের দরজা খুলে ঢুকে পড়বেন তিনি!

মূলত ফারুকীর নতুন সিনেমার প্রচারে মজা করেই বানানো হয়েছে ভিডিওটি। তবে এটি প্রকাশের পর বেশ ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করে জায়েদ লিখেছেন, ‌‘‘আজকে (সোমবার) নওগাঁ গিয়েছিলাম অনেকগুলা মাথা এক করে কিছু একটা ভাবতে। কী ভাবতে সেটা পরে বলবো। এই মুহূর্তে যেটা বলার সেটা হলো, আগামী ৩০ নভেম্বর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়াগ্রাফি’ আসছে চরকিতে! সবাইকে দেখার আমন্ত্রণ! এর পরে আরও অনেক কিছু আসবে।’’

প্রসঙ্গত, আগামী ৩০ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়াগ্রাফি’। এটি পরিচালনার পাশাপাশি প্রথমবারের মতো অভিনয়েও রয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। অভিনয়ে আরও আছেন নুসরাত ইমরোজ তিশা ও তাঁদের কন্যাসন্তান ইলহাম।

 

সিনেমাটির কাহিনি আবর্তিত হয়েছে এই তারকা দম্পতির বাস্তব জীবনের নানা চড়াই-উতরাইয়ের গল্পে। শুধু তাই নয়, একসঙ্গে অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য লেখার কাজটিও করেছেন তিশা-ফারুকী মিলে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর