তিশার ‘কর্মকাণ্ডের’ প্রতিবাদে রাজপথে সাংবাদিকরা

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৪:০০ পিএম

কয়েকদিন ধরেই শোবিজের আলোচনায় অভিনেত্রী তানজিন তিশা। মূলত তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পরই নাট্যাঙ্গন ও সোশ্যাল মিডিয়ায় নানা কথা চাউর হয়। অনেকেই বলতে থাকেন, ঘুমের ওষুধ খেয়ে নাকি আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি! তারপরই খবরের খোঁজে তৎপর হয়ে ওঠে গণমাধ্যম। এদিন দুপুর পর্যন্ত সংবাদমাধ্যমের কাছে আড়ালেই ছিল তাঁর অসুস্থতার মূল রহস্য। এক পর্যায়ে বিকালে বাসায় ফিরে দীর্ঘ এক পোস্টে তিনি এই ‘আত্মহত্যার চেষ্টা’কে ‘ভুল সংবাদ’ হিসেবে উল্লেখ করেন। একদিন পরে ছড়িয়ে পড়ে এক অডিও ক্লিপ, যেখানে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন তিশা! সোমবার (২০ নভেম্বর) এই জল গড়িয়েছে ডিবি কার্যালয় অবধি। অভিনেত্রী এদিন চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তিশার এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার রাজপথে নামেন সাংবাদিকরা।

জানা যায়, বেলা আড়াইটার দিকে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারার সামনে জড়ো হন টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে নিয়োজিত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা।

এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। তাঁরা তানজিন তিশার অপেশাদার আচরণ ও ধৃষ্টতার প্রতিবাদ জানান। শেষ বিকাল নাগাদ ডিবি দফতরে তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানোরও কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর মধ্যরাতে অচেতন তিশাকে তাঁর বোন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর গণমাধ্যমে সেটি প্রকাশ হয়। মূলত এ ঘটনার জেরেই ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়ে সাইবার বুলিংয়ের অভিযোগ তোলেন চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমের বিরুদ্ধে। এর আগে তিশা সাংবাদিকদের ‘উড়ায়ে’ দেওয়ার হুমকি দেন, আবার সোশ্যাল হ্যান্ডেলে এর জন্য ক্ষমাও প্রার্থনা করেন। যদিও সেই ক্ষমা চাওয়ার পোস্ট পরবর্তীতে মুছেও ফেলেন তিনি।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর