তিশাকে ঘিরে যত আলোচনা

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৯:৫১ পিএম

প্রেমে পড়েছেন তানজিন তিশা। নাকি প্রেমের মধ্যেই আছেন? এটা বলা দুঃসাধ্য। তবে রোমান্টিক নায়িকা তো প্রেমে পড়বেই। থাকবেন ভালোবাসায়। হবেন আবেগী। আর সেই আবেগ শেষ পর্যন্ত জড়ো হয় মিডিয়া অবধি। যার সবশেষ নজির ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে যাওয়া। এবং গণমাধ্যমের সঙ্গে বিবাদে জড়ানো। তানজিন তিশাকে নিয়ে আলোচিত ঘটনা নিয়েই এই প্রতিবেদন।

মিডিয়ায় তাঁর কাজ শুরু ফটোসেশন ও র‌্যাম্প মডেলিং দিয়ে। কাজ করেছেন নাটকে। তবে মনে রাখার মতো নাম বলাটা কঠিন। ‘ইউ টার্ন’ নাটকে অভিনয়ে নবীন শিল্পী হিসেবে পেয়েছেন পুরস্কার। তবে তাঁর আলোচনায় আসা গান ও ব্যক্তিগত ঘটনা দিয়ে। ২০১৫ সালে প্রকাশ হয় ইমরান মাহমুদুলের গান ‘বলতে বলতে চলতে চলতে’। মিউজিক ভিডিওতে গায়কের নায়িকা হন তিশা। জুটিটা এতটাই রোমান্টিকভাবে গ্রহণযোগ্যতা পায় যে, তাঁদের নিয়ে কানাঘুষাও শুরু হয়। অনেকের মতে সত্যিই তখন তাঁরা ছিলেন প্রেমে। তিশা ও ইমরান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

তবে সেটা খুব একটা জল পায়নি। এরমধ্যেই তিশা অভিনয় করেন ইমরানের গুরুস্থানীয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে। সেটা ২০১৬ সালে। ব্যস, একই ঘটনা। চলে কানাঘুষা। প্রথমে একই কায়দায় দুজনের বিষয়টি এড়িয়ে গেলেও অনেক পরে মুখ খোলেন তিশা। এক বছর পর ব্যথিত তিশা বলেন, ‘অনেক আগেই আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে, এখনও প্রতি মুহূর্ত মিথ্যার সঙ্গে বসবাস করছি আমি। হাবিবকে নিয়ে আমাকে কেউ বিব্রত করুক, তা আর চাই না। হাবিবের প্রতি আমার কোনো অভিযোগ নেই। সে যেভাবে ভালো থাকতে চায়, থাকুক। আর আমি কাজ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই, নতুন করে জীবন গড়তে চাই।’

হাবিবের সঙ্গে প্রেমের দিনগুলো। ছবি: সংগৃহীত

ব্যস, এভাবে কেটে গেছে অনেকটা দিন। এরপর হুট করে শোনা যায়, প্রেমে পড়েছেন তিশা। 

জাবিন ইকবাল জাহিন নামে এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে প্রেম করছেন তিনি। জাহিনের সঙ্গে কোনো এক ফ্যাশন শোতেই তিশার পরিচয় বলে জানা যায়। এরপর দুজনের প্রেমের গুঞ্জন শোনা যায়। অবশ্য তিশা খোলাখুলিভাবে সে খবরটা কাউকে দেননি। জানিয়েছিলেন, তাঁরা ‘জাস্ট ফ্রেন্ড’।

জাহিন ও তিশা। ছবি: সংগৃহীত

এর মধ্যে তিশা নির্মাতা সঞ্জয় সমাদ্দারের 'লোহার তরী' ওয়েব ফিল্ম দিয়ে প্রশংসিত হন। তবে সেভাবে সাড়া ফেলেনি। 

এরপরই আরও গুরুতর ঘটনা সামনে আসে। সেটা নিয়ে আসেন পরী মণি। শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের আগে ভিডিও প্রকাশ হয়। সেখানে তিশা ও রাজের উদ্দেশে আরেক অভিনেত্রী সুনেরাহকে বলতে শোনা যায় বিশেষ ধারাবর্ণনা। পরে অবশ্য সেই অভিনেত্রী নিজেরা ভালো বন্ধু বলে বিষয়টি পাশ কাটিয়েছেন। 

সবশেষ সামনে এসেছে অভিনেতা মুশফিক আর ফারহান ও তানজিন তিশার ভিডিও। যেখানে রোমান্টিক খুনসুটিতে মেতে ওঠেন দু’জনে। এরপরই আসে তিশার ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর।
ফারহান ও তিশা। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

অনেকের  মতে, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন তিশা। তাঁর সহকর্মীদের মতে, ক’দিন ধরে তাঁদের মধ্যে ঝামেলা চলছিল। ঘটনার রাতে তিশা রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরে ঘুমের ওষুধ সেবন করেন! 

বিষয়টি নিয়ে নানাভাবে প্রশ্ন আসতে থাকায় অনেকটাই ক্ষুব্ধ হয়েছেন তিশা। গতকাল (২০ নভেম্বর) গিয়েছেন ডিবি কার্যালয় অবধি।

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছিলেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। নাটকের শুটিং চলাকালে এ ঘটনা ঘটেছে বলে অথৈ ফেইসবুক লাইভে অভিযোগ করেছিলেন। নাটকটির নাম ‘পুতুলের বিয়ে’।...
সহ-শিল্পীকে মারধরের অভিযোগ
মানিকগঞ্জে ‘পুতুলের বিয়ে’ নামের একটি নাটকের শুটিং সেটে তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে এক ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগ করেন, শুটিং...
তানজিন তিশাকে নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন নাটকের আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। শুটিং চলাকালে সবার সামনে তাকে মেরে আহত করার অভিযোগ এনেছেন তিনি। এমনকি অভিনেতা মুশফিক ফারহান নিজের স্বামী বলে তার সঙ্গে কাজ...
তানজিন তিশাকে নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন নাটকের আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। শুটিং চলাকালে সবার সামনে তাকে মেরে আহত করার অভিযোগ এনেছেন তিনি। এমনকি অভিনেতা মুশফিক ফারহান নিজের স্বামী বলে তার সঙ্গে কাজ...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর