ঢাকায় মাস্টারক্লাস নেবেন অঞ্জন দত্ত

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৯:৪৯ এএম

আগামী ২০ জানুয়ারি শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবে যোগ দিতে আসবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও চলচ্চিত্রকার অঞ্জন দত্ত। 

২২তম আসরের আন্তর্জাতিক এ আয়োজনটি ঘিরে বিভিন্ন দেশের গুণী ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। তাঁদের মধ্যেই একজন অঞ্জন দত্ত। উৎসবে তাঁকে দুটো ভূমিকায় পাওয়া যাবে। প্রথমত, তিনি একটি মাস্টারক্লাস নেবেন। যেটার সঞ্চালনা করবেন বাংলাদেশের চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু। এরপর থাকছে সংগীত পর্ব। শোনাবেন তাঁর বিখ্যাত সব গান। 

২৭ জানুয়ারি বিকাল ৫টায় শুরু হবে অঞ্জন দত্তের পর্বটি। যেটা চলবে আড়াই ঘণ্টা। অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে।

আরও একটি চমকপ্রদ ঘোষণা দিয়েছে ঢাকার উৎসব কর্তৃপক্ষ। তাঁরা জানায়, এবারের আসরে মাস্টার ক্লাস নিতে আসবেন বিখ্যাত ইরানি নির্মাতা মাজিদ মাজিদি। যিনি ‘চিলড্রেন অব হ্যাভেন’, ‘মুহাম্মদ’, ‘দ্য ফাদার’, ‘কালার অব প্যারাডাইজ’র মতো চলচ্চিত্র নির্মাণ করে খ্যাতি পেয়েছেন। 

প্রসঙ্গত, চলচ্চিত্র নিয়ে দেশের বৃহত্তম আয়োজন এই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৯৯২ সাল থেকে এটি নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’—স্লোগানকে সামনে রেখে উৎসবটির আয়োজন করে আসছে রেইনবো ফিল্ম সোসাইটি। আসন্ন ২২তম আসরে ৭৫টি দেশের প্রায় ২৫০টি সিনেমা অংশ নেবে বলে জানা গেছে।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর