সানীর ছবিতে নতুন নায়িকা পূজা ক্রুজ, পুলিশ কর্মকর্তা বাঁধন

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১০:৪৯ এএম

‘মিশন এক্সট্রিম’ ও ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার পর নতুন কাজ নিয়ে সামনে আসছেন নির্মাতা সানী সানোয়ার। পুলিশি অ্যাকশন থ্রিলারের পর এবার দেখা যাবে নারীকেন্দ্রিক মার্ডার মিস্ট্রি সিনেমা। নাম— ‘এশা মার্ডার’।

যেখানে এশার চরিত্রে আছেন লাক্স সুন্দরী প্রতিযোগিতার পূজা ক্রুজ। এতে পুলিশ কর্মকর্তার চরিত্রে আছেন আজমেরী হক বাঁধন। তিনি বললেন, ‘এর আগে অনেক চরিত্রে কাজ হলেও এ ধরনের ভূমিকায় কখনও অভিনয় করা হয়নি। এতে আমাকে দেখা যাবে ইনভেস্টিগেটিভ পুলিশ অফিসারের চরিত্রে। মূলত এই বিষয়টিই আমাকে রোমাঞ্চিত করেছে।'

পূজা ক্রুজ ২০১৮ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় শীর্ষ দশে ছিলেন। এটাই তাঁর প্রথম সিনেমা। বললেন, ‘এর আগেও অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি, কিন্তু করা হয়নি। এবার যেহেতু গল্পটি ভালো লেগেছে, এ ছাড়া নাম ভূমিকায় আমিই রয়েছি; তাই আরও বেশি আগ্রহ বোধ করেছি সিনেমাটি নিয়ে। আশা করছি, দারুণ হবে ছবিটি।'

এটা মার্ডার মিস্ট্রি ঘরানার সিনেমা। বাস্তব এক ঘটনা অবলম্বনে গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় সানী সানোয়ার। তিনি বললেন, ‘এটা ক্রপ ক্রিয়েশনের চতুর্থ সিনেমা। আগের তিনটা সিনেমাই ছিল পুরুষ কেন্দ্রিক, তাই এবার নারী চরিত্র নিয়ে কাজ করা। এ ধরনের সিনেমা বিশ্বে খুব কম হয়। কেননা এর নির্মাণে লজিস্টিক কিংবা টেকনিক্যাল সাপোর্ট খুব চ্যালেঞ্জিং।’

সিনেমাটির লোগো। ছবি এশা মার্ডার টিমচলচ্চিত্রটি নিয়ে আজ (২১ নভেম্বর) রাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল টিম ‘এশা মার্ডার’। অনুষ্ঠানে সিনেমাটির লোগো উন্মোচন করার পাশাপাশি সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন সানী। জানালেন, আগামী ডিসেম্বরের শুটিংয়ে গড়াবে এই সিনেমা। মুক্তি পাবে রোজার ঈদে।

বাঁধন ও পূজা ছাড়াও অভিনয়ে আছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শরীফ সিরাজ প্রমুখ। কপ ক্রিয়েশন ও বিঞ্জের যৌথ প্রযোজনায় নির্মাণ হচ্ছে। সিনেমাটি তৈরি হচ্ছে বাস্তব ঘটনা অবলম্বনে।

দেশের প্রেক্ষাগৃহে তুমুল সাড়া ফেলেছে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এবার তানিম নূর পরিচালিত এই সিনেমার আন্তর্জাতিক যাত্রা শুরু হলো। শুক্রবার (২৭ মার্চ) এটি মুক্তি পেয়েছে...
ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন সাজিয়েছে ইনডিপেনডেন্ট টিভি। চ্যানেলটির সেলিব্রিটি শো ‘তারকা আড্ডা’-য় থাকছে ভিন্নধর্মী তিন পর্ব, যেখানে অংশ নিচ্ছেন সময়ের আলোচিত তারকারা। চ্যানেল সূত্রে জানা গেছে, ঈদের দিন...
ঈদুল ফিতরে দর্শকদের জন্য দ্বিগুণ উন্মাদনা নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ আসছে দুটি বিশেষ ওয়েব সিরিজ। একটি তানিম পারভেজের ‘সিক্স’, অন্যটি ভিকি জাহেদ পরিচালিত ‘চক্র ২’। থ্রিলার ও রহস্যের এই দুই...
প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে প্রশংসায় মুখর দুই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন আজমেরী হক বাঁধন ও তানজিন তিশা। শুক্রবার (২০...
আজ আরও একবার বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে মেসি। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ে মেসির সামনে বাধা স্পেন। বাংলাদেশ সময় আজ রোববার রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নামবেন মেসিরা।
বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
দুদক রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দ করেছে। তল্লাশিতে বিলাসবহুল গাড়ির চাবিসহ দুর্নীতির নানা আলামত পাওয়ার দাবি করেছে সংস্থাটি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর