‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ কি দ্বিতীয় সিজন?

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৯:৪৪ এএম

স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বুধবার (২২ নভেম্বর) মুক্তি পেয়েছে ‌‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’। যা নিয়ে রীতিমতো বেশ উদ্দীপনায় আছেন ‘সিউং গি-হুন’ ভক্তরা। কিন্তু প্রশ্ন হলো এটি কি সিরিজটির দ্বিতীয় সিজন? উত্তর ‘না’। এটি মূলত একটি কুইজ প্রতিযোগিতার আসর, যা দক্ষিণ কোরীয় ‌‘স্কুইড গেম’-এর ওপর ভিত্তি করে নির্মিত।

‌‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ নিয়ে আইএমডিবি বলছে, ‘কোরিয়ান স্কুইড গেমের ওপর ভিত্তি করে নির্মিত এই কুইজ শোয়ে নগদ ৪.৫৬ মিলিয়ন ডলার জিতে নেওয়ার চ্যালেঞ্জে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিযোগীরা।’

দ্বিতীয় সিজন না হলেও এটিকে ফ্র্যাঞ্চাইজির স্পিন-অফ সিক্যুয়েল বলা যায়। তবে এতে ফিকশনটির কোনো চরিত্র অভিনয় করেননি। মোট ৪৫৬ জন প্রতিযোগী অংশ নিয়েছেন এই রিয়্যালিটি শোয়ে, যা এক ইতিহাস।

তবে ভক্তদের হতাশ হওয়ার কারণ নেই। সিরিজটির দ্বিতীয় সিজন নির্মিত হচ্ছে। যেখানে গল্পটি আবর্তিত হবে সিউং গি-হুনকে কেন্দ্র করে। সম্ভাব্য বাজেট ধরা হয়েছে প্রায় ৮ কোটি ডলার। বাংলাদেশি টাকায় ৮০০ কোটির বেশি। প্রথম মৌসুম নির্মাণে ব্যয় ছিল প্রায় ২০০ কোটি টাকা, সেই তুলনায় এবার ৬০০ কোটি বেশি খরচ হচ্ছে। থ্রিলারধর্মী গল্পে প্রথম সিজনের মতো এটিও পরিচালনা করছেন নির্মাতা হোয়াং ডং-হিউক।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর