সৈকতে পাওয়া গেল নির্মাতার মরদেহ

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১০:৩২ পিএম

নামজাদা ফটোগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা রস ম্যাকডোনেলের মরদেহ উদ্ধার করেছে নিউইয়র্ক পুলিশ। রস গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন।

৫৪ বছরের এ নির্মাতাকে সবশেষ গত ৪ নভেম্বর কুইন্স সৈকতে দেখা গিয়েছিল। তাঁর মরদেহটি সেখান থেকেই উদ্ধার করেছে পুলিশ।

রসের ডিএনএ পরীক্ষার পর আইনশৃঙ্খলা বাহিনী তাঁর পরিচয় নিশ্চিত করেন। কারণ তাঁর শরীর স্বাভাবিক অবস্থায় ছিল না। গত ৭ নভেম্বর রসের লক করা বাইকটি বিচের পাশে পাওয়া যায়। সেটি ধরেই তদন্ত চালায় পুলিশ। 

রসের কাজ বরাবরই প্রশংসিত হয়েছে। ২০২১ সালে ‘দ্য ট্রেড’ সিরিজের জন্য সেরা সিনেমাটোগ্রাফার হিসেবে পুরস্কৃত হন তিনি। তাঁর প্রথম ফিচার ছবি ‘কলোনি’। যা টরন্টো চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছিল এবং আইডিএফএ পুরস্কার পায়।

২০১৮ সালে রস তাঁর পরিচালিত ‘এলিয়ান’ ছবির জন্য এমিতে মনোনীত হন। এছাড়া তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন।

কন্নড় সিনেমার অভিনেত্রী ও মডেল কৃষি থাপান্ডার বেঙ্গালুরুর একটি ফ্ল্যাট থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভারতের পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে...
‘চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নয়’—এমন শিরোনামের একটি নিউজ ফটোকার্ড সামাজিকমাধ্যমে বেশ ভাইরাল হয়। বিশেষ করে নেটিজেনরা কার্ডটি শেয়ার দিয়ে চলচ্চিত্র-সংক্রান্ত এ ধরনের...
নায়করাজ রাজ্জাক—চার দশকের অভিনয়জীবনে অসংখ্য চরিত্রে দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন তিনি। রুপালি পর্দায় তাঁর দাপট যতটা আলোচিত, ব্যক্তিজীবনের গল্পগুলো আড়াল। আজ তাঁর জন্মদিন। বেঁচে থাকলে তাঁর...
নবগঠিত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে অব্যাহতি চাইলেন নির্মাতা খিজির হায়াত খান। সোমবার (১৯ জানুয়ারি) তিনি এ বিষয়ে সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যানের কাছে একটি লিখিত আবেদন দিয়েছেন।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর