লাইভ শো চলাকালীন মারা গেলেন অভিনেত্রী 

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম

চলছিল সরাসরি অনুষ্ঠান। আর তখনই ইউক্রেনের ভয়াবহ হামলা হয়। এতে নিহত হয়েছেন পলিনা মেনশিখ (৪০) নামের রাশিয়ান অভিনেত্রী।

পূর্ব ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনীয় হামলায় তিনি মারা যান। যে থিয়েটারে পলিনা কাজ করতেন তারা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। মঞ্চে পারফর্ম করার সময় তিনি নিহত হয়েছেন। খবর রয়টার্সের।

পলিনা। ছবি  ইনস্টাগ্রামরয়টার্স ঘটনার বিশদ বিবরণ যাচাই করতে পারেনি তবে উভয় পক্ষের সামরিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ১৯ নভেম্বর ওই এলাকায় ইউক্রেনীয় হামলা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার একজন সামরিক তদন্তকারী বলেছেন, ইউক্রেনের সেনারা ফ্রন্টলাইন থেকে ৬০ কিলোমিটার দূরে ডোনেটস্ক অঞ্চলের কুমাচোভো নামে পরিচিত একটি গ্রামে হাইমার্স ক্ষেপণাস্ত্রের দ্বারা একটি স্কুল এবং সাংস্কৃতিক কেন্দ্রে হামলা চালিয়েছে।

এদিকে আরেকটি সূত্র বলছে হামলার আগে মঞ্চে গাইছিলেন পলিনা মেনশিখ। 

রুশপন্থী টেলিগ্রাম চ্যানেলের অযাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে, রুশ সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি বাহিনী উদযাপন করছে। সেখানে সৈন্যদের সঙ্গে গিটার নিয়ে গান গাইছেন মেনশিখ।

গানের মাঝামাঝি বিল্ডিংটি হঠাৎ একটি বিস্ফোরণে কেঁপে ওঠে এবং লাইট নিভে যাওয়ার আগে জানালা ভেঙে যাওয়ার শব্দ শোনা যায়। 

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর