গোয়া উৎসবে ঝলমলে জয়া

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম

বিশ্বের অন্যতম আলোচিত গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটা  এবার বেশ ভালো কাটছে জয়া আহসানের। এতে পাঁচ-পাঁচটি ছবি থাকছে এ অভিনেত্রীর।

উৎসবের উদ্বোধনী দিনে জয়া আহসান অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’-এর ট্রেলার প্রকাশিত হয়, ছবিটি দেখানো হয় গত বৃহস্পতিবার। সিনেমায় ‘কড়ক সিং’ সহকর্মী পঙ্কজ ত্রিপাঠী। পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

জয়া ও পঙ্কজ। ছবি ফেসবুক থেকে নেওয়াউৎসবে আছে ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম পরিচালনায় ‘ফেরেশতে’। চলচ্চিত্রটির প্রথম বিশ্বব্যাপী প্রদর্শনী উপলক্ষে লালগালিচায় জয়া আহসান, মুর্তজা আতাশ জমজম এবং জয়ার সহ-অভিনেতা সুমন ফারুক উপস্থিত ছিলেন।

এই প্রেমমূলক ও মানবিক মূল্যবোধ মিশেলে তৈরি চিত্রনাট্য যৌথভাবে রচনা করেছেন মুর্তজা অতাশ জমজম ও মুমিত আল রশিদ। চলচ্চিত্রটিতে বাংলাদেশের সমাজ-সংস্কৃতি ও রীতিনীতির সৌন্দর্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।

জয়া আহসান। ছবি ফেসবুক থেকে নেওয়াএছাড়াও জয়ার ‘পুতুলনাচের ইতিকথা’ ও ‘অর্ধাঙ্গিনী’ ছবিদুটিও অংশ নিয়েছে । জয়া বলেন, ‘এ বছরটা দারুণ কেটেছে। জাতীয় পুরস্কারপ্রাপ্তি ছাড়াও নানা ধরনের ছবিতে যুক্ত হতে পেরেছি। বিশেষ করে উৎসবে ছবিগুলো দেখানো হচ্ছে। ভারতের সবচেয়ে বড় এ উৎসবে এর আগেও আমার ছবি গেছে। তবে উৎসব (গোয়া) আমার কাছে গুরুত্ব বহন করে। কারণ, এটা ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব।’

ফেরেশেতে টিমের সঙ্গে জয়া। ছবি: ফেসবুক থেকে নেওয়াঅন্যদিকে সায়ন্তন মুখোপাধ্যায়ের ঝরা পালক সিনেমায় অভিনয় করে জয়া আহসান ব্যাপকভাবে প্রশংসা পেয়েছেন কলকাতাসহ সারা পশ্চিমবাংলাজুড়ে। কবি জীবনানন্দ দাশের জীবনের ওপর এই সিনেমা নির্মিত হয়েছে। ঝরা পালকও প্রদর্শিত হবে উৎসবে।

কলকাতার চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত নিজেকে দূরে রাখেন তিনি। তবে এবার কলকাতার রাজপথে...
বাংলাদেশে ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য ও বাণিজ্যিক ব্যবহার বন্ধের দাবিতে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার (১১ মে) অভিনেত্রী ও প্রাণিকল্যাণ কর্মী জয়া আহসান, বাংলাদেশ...
বাগেরহাটে খানজাহান আলী (রহ.) মাজারের দীঘিতে একটি কুকুরকে ফেলে দেওয়া ও কুমির তা টেনে নিয়েও যাওয়ার ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। প্রাণীহত্যার এমন নজির নিয়ে...
সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে তুলনা-সমালোচনা যেন এখন নিত্যদিনের ঘটনা। বিশেষ করে বিপাশা হায়াৎ ও জয়া আহসানকে ঘিরে সৌন্দর্য তুলনার বিষয়টি প্রায়ই উঠে আসে আলোচনায়। তবে এ প্রসঙ্গে বেশ ভিন্নধর্মী ও পরিণত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর