‌ভারতের হারে উল্লাস, এবার বাংলাদেশ নিয়ে যা বললেন ‘মিঠাইরাণী’

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৫:৪৬ পিএম

ক্রিকেট বিশ্বকাপ শিরোপা উঠেছে অস্ট্রেলিয়ার ঘরে। ফাইনালে হেরে গেছে ভারত। গত ১৯ নভেম্বরের সেই ম্যাচটি নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা বিশ্লেষণ। তবে সেইসব ছাপিয়ে সামনে এসেছে ভিন্ন এক বিতর্ক। অজিদের জয়ে বাংলাদেশি ভক্তদের অনেকে আনন্দ মিছিল করেছেন, এই ঘটনা আবার ভারতীয় অনেকে ভালো চোখে দেখেননি। সম্প্রতি এ নিয়ে মন্তব্য করতে গিয়ে তোপের মুখে পড়েছেন ঢাকাই অভিনেতা চঞ্চল চৌধুরী। সেই বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন কলকাতার অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু।

ঢাকা-কলকাতা, দুই শহরেই অসংখ্য ভক্ত সংখ্যা ছোটপর্দার ‌‘মিঠাইরাণী’খ্যাত এই অভিনেত্রীর। তাই এই বিষয়ে প্রশ্ন শুনে খানিকটা সাবধানীও তিনি।

শুক্রবার (২৪ নভেম্বর) পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমাদ্দার পরিচালিত সিনেমা ‘মানুষ’। এর প্রিমিয়ারে হাজির হয়েছিলেন সৌমিতৃষা। সেখানেই এই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। যা শুনে অভিনেত্রী বললেন, ‘এটা নিয়ে কথা বলার সঠিক জায়গা এটা নয়। এটা শুভ একটা জায়গা। মনোমালিন্য যা কিছু হয়েছে… ভারত-বাংলাদেশ দুটো একই মায়ের আলাদা নাম বলে আমার মনে হয়। পার্টিশানটা (দেশভাগ) এমনি হয়েছে বলে আমার মনে হয়, সবাই আমরা এক। ছোট ছোট বাসন একসঙ্গে থাকলে খুটোখুটি লাগে, তারপর সবাই আমরা এক। সেটা নিয়ে বেশি কিছু বলছি না। এটা সুন্দর একটা মুহূর্ত।’

ঋত্বিক চক্রবর্তী। ছবি: সংগৃহীত

এদিকে, মুখ খুলেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় তিনি লিখেছেন, ‘ইন্ডিয়া তো মোটে চারবার ওয়ার্ল্ডকাপ ক্রিকেটে ফাইনালে উঠে দুবারই হেরে গেছে! মনে রাখবেন বাংলাদেশ কিন্তু কখনো ওয়ার্ল্ডকাপ ফাইনালে হারেনি! তাই তো ফাইনালে হার নিয়ে ঠাট্টা-মশকরাটা বেশ মানিয়ে যাচ্ছে! অনেকে কেন যে রেগে যাচ্ছে বুঝছি না।’

প্রসঙ্গত, বিশ্বকাপ ফাইনালের হারে এমনিতেই মর্মাহত ভারতের কোটি কোটি ক্রিকেটপ্রেমী। আর এই ক্ষতে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস যেন ‘কাটা ঘায়ে নুনের ছিটা’ হিসেবে দেখছেন ভারতীয়দের অনেকে। সম্প্রতি বিষয়টি নিয়ে মন্তব্য করে কটাক্ষের শিকার হয়েছেন চঞ্চল চৌধুরী।

ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মিল্লাত হোসেন (৪২) নামের লক্ষ্মীপুরের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বহুতল ভবনে কাজ করার সময় ১০ তলা...
দিনাজপুরের খানসামা উপজেলায় অটোরিকশা ও গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে রুসুল করিম বাবু (৪২) নামের এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন যাত্রী আহত হয়েছেন। 
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মোট প্রাণহানি বেড়ে ৮০৩ জনে পৌঁছেছে। একই সময়ে নতুন করে ১৩৩ জনের শরীরে হাম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা। আজ বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর