‘বাংলাদেশেও ভারতবিদ্বেষী কম নেই’ মন্তব্যে কটাক্ষের মুখে চঞ্চল চৌধুরী

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০১:০০ পিএম

বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। পছন্দের দল জিতে যাওয়ায় বাংলাদেশের অনেকে এতে উদযাপন করেছে। এবার এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ঢাকা-কলকাতা, দুই শহরেই এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

অস্ট্রেলিয়ার জয়ে উল্লাস করার প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম আজতক বাংলায় চঞ্চল চৌধুরী বলেন, ‘বাংলাদেশে কেউ কেউ ভারতবিদ্বেষী আছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। এটা বাস্তব। সব দেশেই এমন থাকে। বাংলাদেশেও আছে। তবে এটা বাংলাদেশের সার্বিক ছবি নয়। আর যারা ভারত বিদ্বেষী তাদের তো জনে জনে গিয়ে আমার পক্ষে বলা সম্ভব নয় যে, ভারতকে সাপোর্ট করো।’ 

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য। তাই অস্ট্রেলিয়ার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করায় বিরূপ হয়েছেন ভারতের কেউ কেউ। এই বিষয়টি চঞ্চল চৌধুরীকে মনে করিয়ে দিলে তিনি বলেন, ‘একটা দেশে বিভিন্ন মতাদর্শের মানুষ আছে। বাংলাদেশের বহু মানুষ এখনও মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, অনেকে আবার সমর্থনও করে। আবার ভারত পাকিস্তান খেলা হলে অনেকে পাকিস্তানকেও সমর্থন করে। তবে আমার মনে হয়, এটা গোটা বাংলাদেশের ছবি নয়। যারা ভারতবিরোধী তারা ইন্ডিয়ার সমর্থন করেনি। এমন নয় যে বাংলাদেশের ২০ কোটি মানুষই ভারত বিদ্বেষী। এটা তো রাজনীতি অথবা খেলা সবক্ষেত্রেই হয়। হতে পারে ঢাকা ইউনিভার্সিটি চত্বরে যারা ছিল তারা হয়তো ভারত বিদ্বেষী। এখন ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়েন, সবাই কি আর ভারতকে সাপোর্ট করে? নিশ্চয়ই না, পাকিস্তানের সাপোর্টার আছে, অন্য দলের আছে।’ 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে ভারত বিদ্বেষীর সংখ্যা কম নয়তো, সেটা রাজনীতি কিংবা খেলাধুলার কথা বলি, সবক্ষেত্রেই। এটা বাস্তবতা। কিন্তু এটা যে সাধারণ চিত্র তা নয়। বাংলাদেশের প্রচুর মানুষ ভারতের সিনেমা ও খেলাকে সাপোর্ট করে। এ  রকম প্রচুর আছে এবং তারা জানে যে মুক্তিযুদ্ধে ভারতের অবদান, সেটাকে স্বীকার করে। আবার কেউ কেউ স্বীকার করে না। তারা বংশ পরম্পরায় ভারত বিরোধী। মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি। যারা বিপক্ষের শক্তি তারা পাকিস্তানকে সাপোর্ট করে।’

এর ফলে কি ভারত-বাংলাদেশ সম্পর্কে প্রভাব পড়বে, এমনটা জানতে চাইলে ভারতীয় ওই সংবাদমাধ্যমে অভিনেতা বলেন, ‘আমি আন্তর্জাতিক বিশেষজ্ঞ নই, ফলে এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। যারা এসব নিয়ে চর্চা করেন, তারা বলতে পারবেন। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয়, ইন্ডিয়ার হারার ফলে যে ঘটনা বাংলাদেশে হয়েছে, তা একটা অংশের উচ্ছ্বাস। এটা বলতে পারি না, কাল যে ঘটনা ঘটেছে সেটা বাংলাদেশের সব অংশের মানুষই সমর্থন করেছেন। আমি এমন অনেককে দেখেছি, যারা ভারতকেও সমর্থন করেছে। তারা ভারতের হারে কষ্ট পেয়েছে।’

চঞ্চল চৌধুরীর এমন মন্তব্যের পরই তাঁকে নিয়ে নানা সমালোচনা ‍শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ কেউ তাঁর এমন মন্তব্যে দুঃখ প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। দেশের পাশাপাশি কলকাতাতেও কাজ করেছেন। ওপার বাংলায় কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। এতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল। 

গ্রামের দুই প্রভাবশালী পরিবারের বৈরিতাকে কেন্দ্র করে নির্মিত ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। বৃন্দাবন দাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০...
বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নুহাশ হুমায়ূনের। দীর্ঘদিনের প্রস্তুতি শেষে শুরু হয়েছে তাঁর বহুল আলোচিত সিনেমা ‘মুভিং বাংলাদেশ’-এর শুটিং।চলচ্চিত্রটির কাস্টিং নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না...
‌‘দম’র দম এবার দেখবে সারাদেশ! শুক্রবার (২৪ এপ্রিল) সারাদেশের সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এর আগে, ঈদুল ফিতরে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েই এটি বাজিমাত করেছে। এবার দেশের...
আমেরিকা ও কানাডার দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে ‘দম’। চাহিদার কারণে আগামীকাল থেকে দেশ দুটির ৫৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সিনেমাটি। এর আগে, গত ১০ এপ্রিল রেদওয়ান রনি পরিচালিত আফরান নিশো, চঞ্চল...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর