নওগাঁয় বাসে আগুন

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০২:৫৬ পিএম

বিএনপির ডাকা সপ্তম দফা অবরোধের দ্বিতীয় দিনের আগের রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের একটি পেট্রল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। তবে বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে।

অগ্নিকাণ্ডের এই ঘটনায় বাসের অধিকাংশ স্থান পুড়ে গেছে।

মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানিয়েছেন, রোববার রাত সাড়ে ১১টার দিকে মহাদেবপুর উপজেলা সদরের একটি পেট্রল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এর মধ্যেই বাসের অধিকাংশ স্থান পুড়ে যায়।

আবুল কালাম আজাদ আরও জানান, বাসে অগ্নি সংযোগকারী দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশে সহিংসতার পরদিন থেকে ধারাবাহিকভাবে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করছে দলটি। সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তাদের এ কর্মসূচি।

বিএনপির এই ধারাবাহিক কর্মসূচির মধ্যেই গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি। 

বিএনপি এরই মধ্যে এই তফসিল প্রত্যাখান করেছে। তাদের দাবি, এই সরকারের অধীনে তারা কোনো নির্বাচনেই অংশ নেবে না।

মহাসমাবেশে বাধা ও নেতাকর্মী গ্রেপ্তারের অভিযোগে গত ২৯ অক্টোবর বিএনপি সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। পরে ৩১ অক্টোবর ভোর ৬টা থেকে প্রথম দফায় সারা দেশে তিনদিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু করে। পরে ২ নভেম্বর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ৫ নভেম্বর ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দেয়।

পরে ৮ নভেম্বর থেকে শুরু হয় বিএনপির তৃতীয় দফার অবরোধ। চলে ১০ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত। চতুর্থ দফার অবরোধ শুরু হয় ১২ নভেম্বর ভোর ৬টা থেকে, যা শেষ হয় মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টায়। পরে ১৫ নভেম্বর ভোর ৬টা থেকে পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে দলটি।

এরপর নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি শেষ হয় মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টায়। পরে ২২ নভেম্বর ভোর ৬টা থেকে ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ পালন করে দলটি, শেষ হয় ২৪ নভেম্বর (শুক্রবার) ভোর ৬টায় শেষ হয় এ অবরোধ কর্মসূচি।

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
রাজধানীর ডেমরা পুলিশ লাইনসে কর্মরত পুলিশ কনস্টেবল সাইদুল ইসলামের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার কারণ তদন্তে...
জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি। ৫৯টি মামলা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ।
চট্টগ্রামের বোয়ালখালীর একটি লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ওয়েল্ডিংয়ের সময় আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা–সে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তা কী সেই সমীকরণ? এবারের বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা ১০। আর মেসি গোল করেছেন ৮টি। তবে আর্জেন্টিনা অধিনায়কের হাতে একটি ম্যাচ বাকি আছে। আজ স্পেনের বিপক্ষে ফাইনালে যদি ২টি গোল করেন মেসি- তবে দুজনের...
২০২২ সালে বিশ্বকাপ খেলা দেখানোর নামে যেখানে অর্থলোপাট হয়েছে, সেখানে বর্তমান সরকার দেশের অর্থ অপচয় রোধ করেছে বলে মন্তব্য করেছেম তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
জুলাই আন্দোলনও যে স্বপ্ন আশা নিয়ে হয়েছে, তা এখনও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর