মঞ্চে আসছেন ‘জীবন্ত’ মুনীর চৌধুরী

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০১:২৭ পিএম

আধুনিক বাংলা নাটকের পথিকৃৎ ও ভাষা আন্দোলনের প্রথম নাটকের রচয়িতা শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ৯৮তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁর কাব্যময় জীবন, কর্ম ও দর্শনকে উপজীব্য করে মঞ্চে আসছে নাটক ‘মুনীর চৌধুরী’। নাট্যদল থিয়েটার অঙ্গনের দশম প্রযোজনা এটি।

আগামীকাল ২৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়িত হবে নাটকটি। এবার এটির ২৫তম মঞ্চয়ান, যা রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন প্রবীর দত্ত।

নাটকটি প্রসঙ্গে এই নির্দেশক বললেন, ‘মুনীর চৌধুরীর জীবন ও দর্শন হলো নাটকটির অনুপ্রেরণা। উদাহরণস্বরূপ, আমরা এতে বিশ্ববিদ্যালয় থেকে তাঁর সাহিত্য যাত্রা এবং সামগ্রিক জীবনকে এই নাটকে অন্তর্ভুক্ত করেছি।’

জানা গেছে, নাটকে মুনীর চৌধুরীর জীবনদর্শনের পটভূমিই দৃশ্যকাব্যে রূপায়ণ হয়েছে। এতে উঠে এসেছে মুনীর চৌধুরীর ‘কবর’ নাটক রচনার ট্র্যাজেডি।

থিয়েটার অঙ্গনের এই প্রযোজনায় মুনীর চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন মাহবুব আমিন মিঠু। ইনডিপেনডেন্ট ডিজিটালকে তিনি বললেন, ‘‘আমরা ‘মুনীর চৌধুরী’ নাটকটি যখন মঞ্চে আনার চিন্তা করলাম, তখন প্রয়াত জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান—তাঁদের সঙ্গে আলোচনা করি। এটা ২০১৬ সালের কথা। সেসময় আমরা ‍মুনীর চৌধুরীর ছোট সন্তান আসিফ মুনীর তন্ময় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার—সকলের সঙ্গে আলোচনা করি।’’

শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন মাহবুব আমিন মিঠু। ছবি: থিয়েটার অঙ্গনের সৌজন্যে

যোগ করে তিনি বললেন, ‘এ চরিত্রে অভিনয় করাটা একটু চ্যালেঞ্জিং ছিল। তবে আমার প্রাপ্তি বলতে, শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সরাসরি ছাত্র ছিলেন অধ্যাপক রফিকুল হক। তিনি আমাকে বলেছিলেন, তোমাকে দেখতেও মুনীর চৌধুরী স্যারের মতো লাগে। এখন তুমি যদি চরিত্রটি পারফর্ম করো, তবে ভালো হয়। তখন মুনীর চৌধুরী স্যারের জীবন-কর্ম-দর্শন ঘেঁটে আমরা দেখলাম, তিনি কীভাবে চলতেন, চশমাটা কীভাবে পরতেন, তাঁর ড্রেসআপ কেমন ছিল—এমন নানা বিষয় অনুসন্ধান করে চরিত্রটি আমরা ফুটিয়ে তুলেছি।’

নাটকটির মঞ্চ পরিকল্পনায় রয়েছেন আলি আহমেদ মুকুল। আবহ সংগীত করেছেন শিশির রহমান। কোরিওগ্রাফি করেছেন সম্বিতা রায়। অভিনয়ে মাহবুব আমিন মিঠু ছাড়াও রয়েছেন সাবিনা আক্তার, মো. রাজীব আহমেদ, মো. জয় আক্তার সজীব, সম্বিতা রায়, জান্নাতুল ফেরদৌস রশনি প্রমুখ। 

নাটকটির মঞ্চায়ন দৃশ্য। ছবি: থিয়েটার অঙ্গনের সৌজন্যে

আগামীকাল (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় এই আয়োজনের প্রথম পর্বে সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক সচিব আকতারী মমতাজের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীকে নিয়ে আলোচনায় প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। এছাড়াও উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহুম্মদ নূরুল হুদা, নাট্যজন আতাউর রহমান ও শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সন্তান আসিফ মুনীর। স্বাগত বক্তব্য রাখবেন থিয়েটার অঙ্গনের সভাপতি নাট্যজন মাহবুব আমিন মিঠু। আলোচনার পর সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে নাটক ‘মুনীর চৌধুরী’।

ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
রাজধানী ঢাকায় চলতি বছরের জুন পর্যন্ত ১২২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা মাসে গড়ে ২০টি। সর্বশেষ সবুজবাগে বিএনপি কর্মী ও হাজারীবাগে এক তরুণ হত্যার ঘটনায় তদন্ত করছে পুলিশ। তবে ডিএমপির দাবি, রাজধানীর...
২০১৪ সালের ২৩ এপ্রিল ঢাকার একটি পোশাক কারখানার কর্মী ওই তরুণীকে মোবাইল ফোনে ফুসলিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিয়ে আসেন শ্যামল। সেখান থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটী...
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মিল্লাত হোসেন (৪২) নামের লক্ষ্মীপুরের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বহুতল ভবনে কাজ করার সময় ১০ তলা...
দিনাজপুরের খানসামা উপজেলায় অটোরিকশা ও গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে রুসুল করিম বাবু (৪২) নামের এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন যাত্রী আহত হয়েছেন। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর