‘আমাকে অন্ধকারে রেখেই তাঁরা বিয়েটা করেছেন’

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৯:১৪ পিএম

গত কয়েকদিন ধরেই সোশ্যাল মাধ্যমে তোলপাড়—বিয়ে করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়! আর তা সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে। অনেকের মতে, অনুপম ও পিয়ার মাঝে অনুঘটক হিসেবে কাজটা সেরেছেন পরম। তাঁর বিরুদ্ধে উঠেছে ‘বউ চুরি’র অভিযোগ!

'পিয়ার চলে যাওয়া জীবনের সব থেকে বড় ক্ষতি', ডিভোর্সের পর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন অনুপম। বিয়ে ভাঙলেও পিয়ার সঙ্গে বন্ধুত্ব বজায় থাকবে সে কথাও শোনা গিয়েছিল তাঁর মুখে।

তবে সেই বন্ধুত্বটা আর হয়তো অতটা নেই। এ ব্যাপারে অনুপমের কানে খবর পৌঁছেছিল ঠিকই কিন্তু প্রাক্তন স্ত্রী বা বন্ধু পরম তাঁকে অন্ধকারে রেখেই বিয়েটা করেছেন, জানালেন অনুপম। 

পরমব্রত-পিয়ার বিয়ের কথা অনুপমকে জানানো হয়েছিল বলে জানান পিয়া-ঘনিষ্ঠ তরুণ অভিনেতা ঋতব্রত। প্রাক্তন স্ত্রীর বিয়ের খবরকে নাকি ‘গুড নিউজ’ বলেছিলেন অনুপম! এমন কথা শুনে খানিক হতাশ হন অনুপম-ভক্তরা। 

পশ্চিমবঙ্গের পত্রিকা এই সময় ডিজিটালকে অনুপম বলেন, ‘না, আমাকে এই বিষয়ে কেউ কিছু জানায়নি।’ এই ব্যাপারে কথা বলার আগ্রহ বিশেষ দেখাননি গায়ক। 

পরমব্রত-পিয়ার বিয়ে নিয়ে সোশ্যালে যে এত আলোচনা, অনুপমের পুরনো গান ধরে এত মিমের ছড়াছড়ি; কিছুই কি চোখে পড়ছে না অনুপমের? গোটা বিষয় থেকে তাঁকে বাদ রাখার আবেদন জানানো ছাড়া কথা বাড়ালেন না ‘আমাকে আমার মতো থাকতে দাও’ গায়ক। আসলে সত্যি বোধহয় নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে রাখতে চাইছেন অনুপম। 

টলিউডের ‘হ্যাপি কাপল’ হিসেবে পরিচিত ছিলেন অনুপম-পিয়া। ২০১৫ সালে বিয়ে করেন তাঁরা। এরপর ২০২১’র ১১ নভেম্বর এক্সে এক যৌথ বিবৃতি দিয়ে বিয়ে ভাঙেন অনুপম-পিয়া। এর পাক্কা দু’বছর পর (২৭ নভেম্বর) পিয়া বিয়ে করলেন অনুপমেরই বন্ধু পরমব্রতকে।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর