মোশাররফকে নিয়ে কলকাতায় এক মন্ত্রীর রাজনীতি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৪:৪০ পিএম

অভিনেতা মোশাররফ করিম। দুই বাংলাতেই ভীষণ জনপ্রিয়। আর তাঁর জনপ্রিয়তাকে কাজে লাগানোর অভিযোগ উঠেছে কলকাতার এক মন্ত্রীর বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের লোকসভা ভোটে নিজের দল তৃণমূলের জন্য প্রচার করলেন নাট্যকার-অভিনেতা তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু।

যা নিয়ে রাজনৈতিক শোরগোল উত্তর-২৪ পরগনার অশোকনগরে। বিনোদনের মঞ্চে শিক্ষামন্ত্রীর রাজনৈতিক প্রচারের নিন্দা করেছে বিজেপি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের মতে, পশ্চিমবঙ্গের অশোকনগরে দুই দিনব্যাপী নাট্যোৎসবের শুরু হয়েছে গতকাল সোমবার। উৎসবের উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও অভিনেতা মোশাররফ করিম। 

অনুষ্ঠানে ব্রাত্য তাঁর বক্তব্যে তুলে ধরেন নাটকের বিভিন্ন কথা। এতে তিনি মোশাররফের প্রশংসা করেন। তার পরই উপস্থিত দর্শক তথা জনতার উদ্দেশে মন্ত্রীর বার্তা আগামী বছর মোশাররফকে আবার এই নাট্যোৎসবে দেখতে হলে তৃণমূলকে ভোট দিতে হবে। মন্ত্রীর কথায়, ‘রাজনীতির কথা একটা বলতে চাই। যে দাবি উঠেছে এখানে, সেটা হলো—মোশাররফ করিমকে আবার পরের বছর চাই।’ 

ব্রাত্যের সংযোজন, ‘যদি অশোকনগরে ২০২৪ সালে কাকলি ঘোষ দস্তিদার (বারাসত লোকসভা) বিরাট ভোটে লিড পান তাহলে আমাদের পক্ষে কাজটা সুবিধার হয়। কাজটা আরও সহজ হয়ে যায়। এই বার্তাটা অশোকনগরের দিকে দিকে ছড়িয়ে দেবেন। বলে দেবেন, যদি মোশাররফ করিমকে দেখতে চান তাহলে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারকে জোড়াফুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।’

উল্লেখ্য, হুগলির অপরাধ জগতে কুখ্যাত শ্যামলের জীবনকে কেন্দ্র করে ব্রাত্যের নতুন ছবি ‘হুব্বা’য় অভিনয় করছেন মোশাররফ। এর আগে মন্ত্রীর পরিচালিত ‘ডিকশনারি’ ছবিতেও অভিনয় করেছেন এই অভিনেতা। কিন্তু নাটকের অনুষ্ঠান মঞ্চে কেন ভোটের প্রচার করছেন ব্রাত্য, এ নিয়ে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির।

যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার হতে এই নাটক পরিচালনা করেছেন শামীম জামান।  গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ...
কিংবদন্তি কথাসাহিত্যিক-নির্মাতা হ‍ুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’। ঈদুল ফিতরে মুক্তির পরই দেশের প্রেক্ষাগৃহে দর্শকের প্রশংসায় ভাসে তানিম নূর পরিচালিত এই সিনেমা।...
দেশের প্রেক্ষাগৃহে তুমুল সাড়া ফেলেছে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এবার তানিম নূর পরিচালিত এই সিনেমার আন্তর্জাতিক যাত্রা শুরু হলো। শুক্রবার (২৭ মার্চ) এটি মুক্তি পেয়েছে...
ঈদ মানেই আনন্দ, পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে সময় এবং টেলিভিশনে বিশেষ নাটক ও ধারাবাহিক। এই বছরও বাংলাদেশি চ্যানেলগুলো দর্শকদের জন্য সাত দিনব্যাপী ঈদের ধারাবাহিক আয়োজন করেছে। নিচে থাকছে কিছু...
বাংলাদেশে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং দক্ষ স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান সম্প্রসারণে ফিলিপাইনের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।...
ককরোচ জনতা পার্টির বিক্ষোভের মধ্যেই ভারতে দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা ঠেকাতে শম্ভু ও খানৌরি সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে...
ভারতে এই প্রথম ডেঙ্গু রোগের চিকিৎসায় কোনো টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমতি...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর