বাড়ি ফিরলেন পরম-পত্নী পিয়া, কেমন আছেন তিনি?

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১২:২৪ পিএম

বিয়ের পরদিনই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল পরম-পত্নী পিয়াকে। কিডনিতে পাথর হওয়ার যন্ত্রণায় ভুগছিলেন তিনি। যে কারণে তড়িঘড়ি করে তাঁকে অস্ত্রোপচারও করতে হয়। শুভাকাঙ্ক্ষীরা এই ঘটনা শোনার পর থেকেই ভীষণ চিন্তায় ছিলেন—এখন কেমন আছেন তিনি? এই উৎকণ্ঠা কিছুটা ফুরিয়েছে। কেননা অবশেষে সফল অস্ত্রোপচার শেষে বাড়ি ফিরেছেন পিয়া। এই কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের বরাতে জানা যায়, বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যার পরই বাড়ি ফিরেছেন পিয়া। রাত গড়াতেই সোশ্যাল মিডিয়ার এক পোস্টে তিনি লেখেন, ‘হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছি। এবং সুন্দর একটা পারিবারিক সময় কাটানোর জন্য উন্মুখ হয়ে রয়েছি। আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছায় আমি আপ্লুত। অত্যন্ত কৃতজ্ঞ।’

হাসপাতাল সূত্রে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগের থেকে এখন অনেকটাই ভালো আছেন পরমপত্নী। শুধু তাই নয়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হাসপাতালের ছাড়পত্রও পেয়েছেন। 

এদিকে, গতকাল সন্ধ্যায় হাসপাতালের বিছানায় শুয়েই নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রোফাইলে একটি নতুন ছবি দেন পিয়া। সেখানে অনেকেই তাঁকে জিজ্ঞেস করেন, এখন কেমন আছেন তিনি। উত্তরে পিয়া লেখেন, ‘আগের থেকে ভালো। আস্তে আস্তে সেরে উঠছি।’

প্রসঙ্গত, সোমবার (২৭ নভেম্বর) আইনি বিয়ে সেরেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও সমাজকর্মী-গায়িকা পিয়া চক্রবর্তী। এর পরদিনই অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল নববধূকে। এদিকে, পরমব্রত-পিয়াকে নিয়ে সমালোচনাও কম হয়নি, এমনকি এখনও চলছে। সূত্রটা জড়িয়ে রয়েছে সংগীতশিল্পী অনুপম রায়ের সঙ্গে। কেননা তাঁর স্ত্রী ছিলেন পিয়া। আর তাঁদের ভালো বন্ধু ছিলেন পরমব্রত। এখন পিয়ার কাছে গায়ক প্রাক্তন, অভিনেতা বর্তমান। এ নিয়েই যত কাণ্ড নেটিজেনদের।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর