বাকি থাকা শুটিংয়ে ফিরছেন শাকিব

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০১:০৫ পিএম

কয়েক ধাপে শুটিং হলেও এখনও সম্পন্ন হয়নি শাকিব খান অভিনীত ‘আগুন’ ছবির শুটিং। চার বছর ধরে আটকে আছে এটি। নির্মাতা বদিউল আলম খোকনের পরিচালনায় করোনার আগে শুরু হয়েছিল এর শুটিং। তখন ৮০ শতাংশ কাজ শেষ হয়েছিল। এরপর করোনার কারণে থমকে যায় সিনেমাটির কাজ। মধ্যে প্রযোজক নিয়ে জটিলতার কথাও শোনা গিয়েছিল।   

তবে এবার সব ঠিক থাকলে, ফের ছবিটির শুটিংয়ে ফিরছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক খোকন। জানান, এরইমধ্যে প্রস্তুতি শুরু করেছেন তিনি। আগামী ২২ ডিসেম্বর থেকে আটকে থাকা বাকি অংশের শুটিং হবে। 

আগুন ছবির সেটে শাকিব-জাহারা মিতু। সংগৃহীত ফাইল ছবি

গণমাধ্যমে পরিচালক বললেন, ‘‘সামনের সপ্তাহ থেকে ‘রাজকুমার’ ছবির শুটিং করবেন শাকিব। ২২ ডিসেম্বর থেকে আমার শিডিউল দেবেন। তখন আমি বাকি থাকা দুটি গান ও অন্যান্য দৃশ্যের শুটিং করব। সব ঠিক থাকলে আগামী বছর কোনো উৎসবে ছবিটি মুক্তি দেব।’’

সিনেমাটিতে শাকিবের বিপরীতে জুটি বেঁধেছেন নবাগত নায়িকা জাহারা মিতু। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সুব্রতসহ অনেকে। কাহিনী ও সংলাপ লিখেছেন কমল সরকার।

প্রসঙ্গত, ২০১৯ সালের আগস্টে শুরু হয়েছিল ‘আগুন’ ছবির কাজ। সে বছরই শেষ হয়েছিল এর দ্বিতীয় লটের শুটিং। এরপর নানা জটিলতায় তা আটকে যায়।

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন...
তা কী সেই সমীকরণ? এবারের বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা ১০। আর মেসি গোল করেছেন ৮টি। তবে আর্জেন্টিনা অধিনায়কের হাতে একটি ম্যাচ বাকি আছে। আজ স্পেনের বিপক্ষে ফাইনালে যদি ২টি গোল করেন মেসি- তবে দুজনের...
২০২২ সালে বিশ্বকাপ খেলা দেখানোর নামে যেখানে অর্থলোপাট হয়েছে, সেখানে বর্তমান সরকার দেশের অর্থ অপচয় রোধ করেছে বলে মন্তব্য করেছেম তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
জুলাই আন্দোলনও যে স্বপ্ন আশা নিয়ে হয়েছে, তা এখনও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানী সদরঘাটের শ্যামবাজার ঘাটে সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এতে দুজন নিখোঁজ হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর