শাকিবের প্রশংসায় সোনাল চৌহান

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৭:০৮ পিএম

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিবকে নিয়ে প্যান-ইন্ডিয়ান সিনেমা নির্মাণ করছেন অনন্য মামুন। শিরোনাম ‘দরদ’। সাম্প্রতিক সময়ে এ সিনেমা নিয়ে নানা গুঞ্জনই চাউর হয়েছিল। অবশেষে সমস্ত জল্পনা-কল্পনার অবসান! প্রথমবারের মতো বলিউড নায়িকা সোনাল চৌহানকে নিয়ে সামনে এলেন সুপারস্টার শাকিব খান।

বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘দরদ’ টিম। এতে শাকিব-সোনালসহ উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক-পরিচালকও।  
 
সংবাদ সম্মেলনে দেখা যায়, শাকিবের প্রশংসায় পঞ্চমুখ বলিউডের সোনাল চৌহান। কেননা গত মঙ্গলবার মুম্বাই পৌঁছার পর থেকেই হিন্দি শেখার চেষ্টা করছেন শাকিব। আর সেই সাক্ষী নায়িকাসহ অনেকেই।

বিষয়টি জানিয়ে শাকিব বলেন, ‘হিন্দি শেখার চেষ্টা করছি। যে কারণে গতকাল (মঙ্গলবার) থেকে এই সংবাদ সম্মেলন পর্যন্ত সবার সঙ্গেই একটু একটু হিন্দি বলছি।’ শাকিবের এই কথায় তাল মিলিয়ে সোনাল বলেন, ‘নট ব্যাড। ভেরি গুড।’ (মন্দ না। খুবই ভালো।)

সংবাদ সম্মেলনে সিনেমাটির কলাকুশলীরা। ছবি: ফেসবুক/অনন্য মামুন

‌‘দরদ’-এর মাধ্যমেই প্রথমবার বাংলাদেশি সিনেমায় যুক্ত হলেন সোনাল চৌহান। বললেন, ‘প্রথমবারের মতো আমি বাংলাদেশি সিনেমায় কাজ করছি। যতদূর জানি সিনেমাটিও প্রথম ইন্দো-বাংলা প্যান ইন্ডিয়ান সিনেমা। নিঃসন্দেহে আমি খুব রোমাঞ্চিত। আশা করছি, বাংলাদেশ-ইন্ডিয়ার যৌথ প্রযোজনার এই ছবিটি আমার জন্য ভালো একটা অভিজ্ঞতা হবে।’ 

যোগ করে আরও বলেন, ‘সিনেমার কোনো ভাষা নেই। একটি ভালো গল্প যেকোনো ভাষার সিনেমাই হতে পারে।’

আগামীকাল ২৭ অক্টোবর থেকে ভারতের বারানসিতে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। এরইমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি।

প্রসঙ্গত, অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব ছাড়াও শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেবের অভিনয়ের কথা রয়েছে। সিনেমাটি আগামী বছরের ফেব্রুয়ারিতে চারটি ভাষায় (বাংলা, হিন্দি, তামিল ও মালয়ালম) মুক্তির কথা রয়েছে।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর