বোন হয়েও একে অপরের মুখ দেখতেন না রানি-কাজল!

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০১:১৯ পিএম

১৯৯৮ সালের মুক্তিপ্রাপ্ত সিনেমা ‌‘কুছ কুছ হোতা হ্যায়’। এখনও সব বয়সীর কাছে এই ছবির আবেদন প্রায় অমলিন। করণ জোহর পরিচালনায় এতে নায়ক ছিলেন শাহরুখ খান। নায়িকার চরিত্রে ছিলেন বলিউডের দুই বাঙালি অভিনেত্রী রানি মুখার্জি ও কাজল। পারবারিকভাবে একই পরিবারের সদস্য তাঁরা। সম্পর্কে কাজিন। তবে ‘কুছ কুছ হোতা হ্যায়’র শুটিং সেটে নাকি তা দেখে বোঝাই যেত না! একে অপরের থেকে দূরত্ব বজায় রেখেই চলতেন দু’জনে!

রানি-কাজলের এই দূরত্ব নিয়ে বহুদিন ধরেই আলাপ-আলোচনা। এবার এ প্রসঙ্গই উঠে এলো ‘কফি উইথ করণ’-এর অষ্টম সিজনেরে সাম্প্রতিক পর্বে। এতে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন রানি ও কাজল। যেখানে এই দুই নায়িকার সমীকরণ নিয়ে প্রশ্ন তোলেন করণ। তাঁর ভাষ্য, ‘পরিচালক হিসেবে এটি আমার প্রথম ছবি। আমি জানি যে তোমরা একই পরিবারের, তোমরা তুতো বোন। এদিকে সেটে তোমাদের হাবভাব দেখে তা বোঝার উপায় নেই। এই দূরত্বটা ঠিক কেন?’ 

করণের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কাজল বললেন, ‘বিষয়টা এমন নয় যে আমাদের মধ্যে দূরত্ব ছিল। আমরা সচেতনভাবে কোনও দূরত্ব তৈরি করিনি। আমার মনে হয়, ওই বয়সে যখন আমরা অভিনয়ে পা রেখেছি... আমরা নিজেদের জায়গা তৈরি করা নিয়েই ব্যস্ত ছিলাম।’

কাজলের কথার রেশ ধরে রানি বললেন, ‘আমরা ছোট থেকে একে অপরকে চিনি। আমি চিরকাল কাজল দিদি বলেই ডেকে এসেছি। বড় হওয়ার সঙ্গে সঙ্গে এমনিই দূরত্ব বাড়তে থাকে। কারণ তখন দেখা-সাক্ষাৎ অনেক কমে যায়। আমার বরং তানিশার (কাজলের বোন) সঙ্গে অনেক বেশি কথাবার্তা হতো। আর এমনিতেও আমাদের পরিবারের ছেলেদের সঙ্গে কাজল দিদির বন্ধুত্ব বেশি ছিল।’

তাহলে পরে কীভাবে একে অপরের ভালো বন্ধু হয়ে উঠলেন রানি ও কাজল? এই প্রশ্নের জবাবে রানি বললেন, ‘আমাদের বাবারা চলে যাওয়ার পরে পরিবারের সবার মধ্যেই দূরত্ব অনেক কমে গিয়েছিল। যা হয় আর কী... প্রিয়জনকে হারালে মানুষ কাছের লোককেই আঁকড়ে ধরে।’

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর