‘অ্যানিম্যাল’-এ অন্যরকম সব দৃশ্য, ভয় পেয়েছিলেন রণবীর

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০১:৪৮ পিএম

গত বছর মুক্তি পেয়েছিল রণবীর কাপুরের ছবি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’। এ ছবিতে শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন রণবীর। সেখানে শ্রদ্ধার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছিল রণবীরকে। আর ১ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে রণবীর কাপুর ও রাশমিকা মান্দানার চলচ্চিত্র ‘অ্যানিম্যাল’। এবারের ছবিটি একেবারে আলাদা। অন্তত রণবীরের জন্য। 

গম্ভীর বিষয়ভিত্তিক ছবির সঙ্গে দুর্ধর্ষ সব মারপিট ও ঘনিষ্ঠদৃশ্য। সন্দীপ রেড্ডি বঙ্গার ছবিতে রাশমিকার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি কিছুটা ভয়ই পেয়েছিলেন রণবীর! সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরই বিষয়টি জানান, 

রণবীর বলেন, ‘‘এর আগে আমি কখনও ‘অ্যানিম্যাল’-এর মতো ছবিতে কাজ করিনি। এত দিন আমি যে চরিত্রে অভিনয় করেছি, সবই মোটামুটি ভাল চরিত্র। সেই চরিত্রে ধূসর দিক খুব কমই ছিল। তবে ‘অ্যানিম্যাল’ তেমন নয়। আমি যে কোনও গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করার আগে আলিয়ার সঙ্গে কথা বলতাম। যে আমি যে ভাবে চরিত্রটা ভাবছি, সেটা আদৌ ঠিক রাস্তায় যাচ্ছে না। আলিয়াকে এক জন শিল্পী হিসেবে আমি ভীষণ সম্মান করি। ওর ভাবনাচিন্তাকে শ্রদ্ধা করি। আমি ‘অ্যানিম্যাল’-এ কাজ করতে গিয়ে অভিনেতা হিসাবে ভয় পেলেও আলিয়া প্রতি মুহূর্তে আমাকে সাহস জুগিয়ে গিয়েছে।’’

ছবিটির টিজার ও ট্রেলার অন্যরকম প্রত্যাশা তৈরি করেছেন। বিশেষ করে রণবীরের চরিত্র। এটি এতটাই ডার্ক যে মহেশ বাবু এতে অভিনয় করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ৩ ঘণ্টা ২১ মিনিটের ছবি হওয়া সত্ত্বেও ‘অ্যানিম্যাল’ ঘিরে অনুরাগীদের উত্তেজনা চোখে পড়ার মতো। ছবির এই দৈর্ঘ্য নিয়ে চিন্তিত নন রণবীর নিজেও।

সম্প্রতি এক অনুষ্ঠানে রণবীর জানান, ‘অ্যানিম্যাল’ নাকি আদপে আরও লম্বা ছবি ছিল। অনেক কাঠখড় পুড়িয়ে নাকি ছবিকে ৩ ঘণ্টা ২১ মিনিটে এনে দাঁড় করিয়েছেন পরিচালক নিজে। তবে অনুরাগীরা যে তাঁর সেই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন, তার প্রমাণ মিলেছে ছবির টিকিটের অগ্রিম বুকিংয়েই। খবর, অগ্রিম বুকিংয়ের মাধ্যমেই এখনও পর্যন্ত প্রায় ১৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সন্দীপ রেড্ডি বঙ্গার এই ছবি!

 

দিল্লি হাইকোর্টে চলছে শিল্পপতি সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে উত্তরাধিকার ড্রামা। প্রয়াত সঞ্জয়ের দুই সন্তান—কারিশমা কাপুরের কন্যা সামাইরা ও পুত্র কিয়ান তাদের সৎ মা প্রিয়া সচদেবের বিরুদ্ধে...
দেখতে দেখতে আড়াই বছর বয়স হয়ে গেছে বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুরের কন্যা রাহা কাপুরের। প্রায়ই ছোট্ট রাহাকে ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। তাঁদের সঙ্গে রাহার খুনসুটির মুহূর্ত মুহূর্তেই ছড়িয়ে...
১০ আগস্ট পরী মণি-শরীফুল রাজের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য তথা পুণ্যর জন্মদিন। গত আগস্টে দুই শেষ করে তিনে পা দিল সে। জন্মদিনে মা পরী আয়োজনটি সাজিয়েছিলেন সুন্দরবনের থিমে। রাজ্য পরেছিল বাঘের পোশাক আর...
লাগাতার ফ্লপের ভিড়ে আশার আলো দেখিয়েছিল ‘ব্রহ্মাস্ত্র’। এরপর ‘তু ঝুটি ম্যায় মক্কার’ বক্স অফিসে কোনোরকমে টিকে থাকলেও তেইশের ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’ রিলিজের পর...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর