হয়ে গেল সন্দীপ্তার বাগদান

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:৫৯ পিএম

আগেই ঘোষণা এসেছিল, সাতপাকে বাঁধা পড়ছেন টালিগঞ্জের তারকা সন্দীপ্তা সেন। এবার হলো এ অভিনেত্রীর বাগদান। আর সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সেই অনুষ্ঠানের ছবি ভাইরাল।

ক’দিন আগেই সৌম্য মুখোপাধ্যায়ের বক্ষলগ্না হয়ে ধরা দিয়েছিলেন সন্দীপ্তা। লাল রঙের শাড়ি পরে ছবি তুলেছিলেন তিনি। হয়েছিল তাদের প্রি-ওয়েডিং শুট। অন্যদিকে শনিবার (২ ডিসেম্বর) বিকালে আবারও হাত ধরে দাঁড়ালেন তারা। সন্দীপ্তার অনামিকায় আংটি পরিয়ে দিলেন সৌম্য। 

আজ (৩ ডিসেম্বর) সকালেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল সন্দীপ্তা আর সৌম্যর ‘মুক্তিপ্রাপ্ত’ নতুন ছবিগুলো। হালকা রঙের শাড়ি পরেছেন সন্দীপ্তা। তার সঙ্গে মানানসই পাঞ্জাবিতে সৌম্য।

অনেকেই ছবিগুলো দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। হিন্দুস্তান টাইমসের মতে, এগুলো দেখে মনে হচ্ছে, যেন কোনও সিনেমার সেট থেকে উঠে এসেছে এই ছবিগুলো।

সৌম্য আর সন্দীপ্তার প্রেম বছর দুই ধরে চলছে। পাত্র হইচই ওটিটি প্ল্যাটফর্মের চিফ অপারেটিং অফিসার পদে রয়েছেন। তাঁর আগে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ্তাকে জড়িয়ে চলত নানা ধরনের আলোচনা। তবে বরাবরই নিজেদের বন্ধু বলে এসেছিলেন তাঁরা। 

বাগদানের বিকেলে সৌম্য ও সন্দীপ্তা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

জানা যায়, ২০২২ সালের জুন মাসে প্রথম সৌম্যর সঙ্গে সম্পর্ক অফিসিয়ালি জানান সন্দীপ্তা। একটি হাসিমুখের সেলফি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, 'গল্প হলেও সত্যি'। জানিয়েছিলেন সেই বছরেরই মার্চ মাস নাগাদ এক মিউজিক ভিডিওর লঞ্চে পরিচয় হয় তাঁদের। সেখান থেকে শুরু বন্ধুত্বের। সন্দীপ্তার কথায়, ‘আমাদের পছন্দগুলো বেশ এক রকম। সৌম্য ঘুরতে, খেতে খুব ভালোবাসে, আমিও তাই। আলাপ হওয়ার পরে মনে হয়েছিল, মানুষটা সৎ, ভরসা করা যায় ওর ওপর।’

তাদের বিয়েটা হবে ৭ ডিসেম্বর। ভারতীয় সংবাদমাধ্যমকে সন্দীপ্তা জানিয়েছেন, বিয়েতে তিনি বাঙালি কনের সাজেই সাজবেন। পরবেন গোলাপি রঙের কাতান সিল্ক বেনারসি। সঙ্গে থাকবে মানানসই সোনার গয়না।

২০০৭ সালে ‘দুর্গা’ ধারাবাহিক থেকে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন সন্দীপ্তা। এরপর করেছেন ‘টাপুর-টুপুর’, ‘তুমি আসবে বলে, ‘প্রতিদান’র মতো ধারাবাহিক। তার ওটিটি সিরিজ ‘আস্তে লেডিস’ এপার বাংলাতেও ভীষণ জনপ্রিয়। 

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর