বিয়ের পিঁড়িতে ‘আস্তে লেডিস’খ্যাত অভিনেত্রী সন্দীপ্তা

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৭:১১ পিএম

ছোটপর্দা থেকে ওটিটি নানা প্ল্যাটফর্মে জনপ্রিয় অভিনেত্রী কলকাতার সন্দীপ্তা সেন। তার এই তুমুল পরিচিতি বাংলাদেশেও। 

ডিসেম্বরেই টলিউডে বাজতে চলেছে বিয়ের সানাই। ‘আস্তে লেডিস’খ্যাত সন্দীপ্তা জানান, চলতি বছরের ৭ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন অভিনেত্রী।

বহুদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গেই বিয়ে করছেন সন্দীপ্তা। সৌম্য হইচই ওটিটি প্ল্যাটফর্মের চিফ অপারেটিং অফিসার পদে রয়েছেন।

তবে বিয়েটা আট-দশটা তারকা আয়োজনের মতো হচ্ছে না, এটা নিশ্চিত। 
সন্দীপ্তা একেবারেই ডেসটিনেশন ওয়েডিংয়ে বিশ্বাসী নয়। বরং কলকাতাতেই বিয়ে করছেন। পরিবার ও বন্ধুবান্ধবের উপস্থিতিতেই সাত পাকে বাঁধা পরবেন সন্দীপ্তা।

প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন সন্দীপ্তা। ছবি সংগৃহীত সাজসজ্জাও ছিমছাম। ভারতীয় সংবাদমাধ্যমকে সন্দীপ্তা জানিয়েছেন, বিয়েতে তিনি বাঙালি কনের সাজেই সাজবেন। পরবেন গোলাপি রঙের কাতান সিল্ক বেনারসি। সঙ্গে থাকবে মানানসই সোনার গয়না।

২০০৭ সালে ‘দুর্গা’ ধারাবাহিক থেকে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন সন্দীপ্তা। এরপর করেছেন ‘টাপুর-টুপুর’, ‘তুমি আসবে বলে, ‘প্রতিদান’র মতো ধারাবাহিক। তার ওটিটি সিরিজ ‘আস্তে লেডিস’ এপার বাংলাতেও ভীষণ জনপ্রিয়। 

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক বিক্ষোভে...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর