ভারতে বিধানসভা নির্বাচন

৪ রাজ্যের তিনটিতেই বিজেপির কাছে ধরাশায়ী কংগ্রেস

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:২৯ পিএম

ভারতের চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। এতে দেখা যায়, বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে জয় পেয়েছে কেন্দ্রীয়ভাবে ক্ষমতায় থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অপরদিকে তেলেঙ্গানায় বিরোধী দল কংগ্রেস জয়লাভ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

রাজস্থানে ১৯৯টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১১৫টি। এই আসনে সরকার গঠন করতে হলে দরকার ১০০টি আসন। সেই বাধ্যবাধকতা অর্জন করতে সক্ষম হয়েছে বিজেপি। ২০১৮ সালের চেয়ে ৪২টি আসন বেশি পেয়েছে দলটি। এ রাজ্যে ক্ষমতায় থাকা কংগ্রেস পেয়েছে ৭০টি আসন।

মধ্যপ্রদেশে ২৩০টি আসনের মধ্যে ১৬৫টিতেই জিতেছে বিজেপি। সরকার গঠন করতে এ আসনে দরকার ১১৫টি আসন। ২০১৮ সালের নির্বাচনের তুলনায় এই রাজ্যে বিজেপি ৫৭টি আসন বেশি পেয়েছে। আর আগের তুলনায় ৫১টি কম পেয়ে ৬৪টি আসন পেয়েছে ভারতের সবচেয়ে প্রাচীন দল কংগ্রেস।

ছত্তিশগড়েও জিতেছে বিজেপি। ৫৫টি আসন পেয়েছে দলটি। ৯০ আসনের রাজ্যটিতে রাজ্য সরকার গঠনে প্রয়োজন ৪৫টি আসন। বিপরীতে এ আসনে কংগ্রেস পেয়েছে ৩৫টি আসন। এ রাজ্যে কংগ্রেস একটু দাঁড়াতে পেরেছে।

একমাত্র যে রাজ্যে কংগ্রেস জয়ী হয়েছে, তা হলো তেলেঙ্গানা। এই রাজ্যে ৬৫ আসন পেয়ে বিজয়ী হয়েছে কংগ্রেস। রাজ্যটিতে সরকার গঠনে প্রয়োজন ৬০টি আসন। এখানে বিজেপি ধরাশায়ী হয়েছে বলা যায়, পেয়েছে মাত্র ৮টি আসন।

ভারতে আগামী বছর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের আগে চলতি বছরের এই বিধানসভা নির্বাচনকে বলা হচ্ছে ‘সেমিফাইনাল’।

নির্বাচনের আগে প্রতিটি রাজ্যেই বিজেপির প্রচারে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই সেমিফাইনালে খেলাটা ভালোই খেলেছে বিজেপি। এ কারণে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ায় এখন কংগ্রেসের গুরুত্ব কমে যাবে বলেই মনে করা হচ্ছে।

‘তেলাপোকা’ নামে পরিচিত একদল তরুণ-তরুণী... যাদের নিয়ে একসময় হাসাহাসি হয়েছিল, তারাই আজ হাজার হাজার মানুষের মিছিলে পরিণত হয়েছে। ব্যারিকেড, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ—কিছুই তাদের থামাতে পারেনি। প্রশ্ন...
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযান শুরুর পর ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে হতাহতদের বিষয়ে...
ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় সিজেপির নেতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। সোমবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ককরোচ...
বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপের ফাইনাল শেষে এবার বড় রহস্যের জন্ম দিয়েছে লিওনেল মেসির দেওয়া একটি সংক্ষিপ্ত বক্তব্য। বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসির দেওয়া সেই সংক্ষিপ্ত বক্তব্য এখন সামাজিক...
ফেসবুকে এক নারীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। এতে দাবি করা হয়েছে, দলের পক্ষ থেকে প্রকৃত ঘটনা...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর