হাতে নেই বিয়ের আংটি, ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদ জল্পনা তুঙ্গে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:৪১ পিএম

কয়েক মাস ধরেই বচ্চন পরিবারের অন্দরমহল নিয়ে জল্পনা তুঙ্গে। ২০০৭ সালে অমিতাভ বচ্চনের পুত্র অভিষেকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ঐশ্বরিয়া। তারপর থেকে এই অভিনেত্রী ‘বচ্চন বধূ’ হিসেবেও পরিচিতি পান। প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবন অভিষেক-ঐশ্বরিয়ার। বিয়ের পর বলিউডের এমন কোনো অনুষ্ঠান নেই যেখানে ঐশ্বরিয়া একা উপস্থিত হয়েছেন। তাঁকে সবসময় অভিষেকের সঙ্গেই দেখা যেত। কিন্তু মাসখানেক ধরে বদলে গেছে এই চিত্র। একে অপরকে ছাড়াই যাচ্ছেন সব জায়গায়। এমনকি, বচ্চন পরিবারের সঙ্গেও দেখা যাচ্ছে না অভিনেত্রীকে। এ সমস্ত ঘটনায় অভিষেকের সঙ্গে যে ঐশ্বরিয়ার দূরত্ব বেড়েছে সেদিকেই ইঙ্গিত করছেন অভিনেত্রীর ভক্তরা। 

গত ১ নভেম্বর ৫০ বছরে পা দিয়েছেন ঐশ্বরিয়া। কিন্তু বিশেষ এই দিনে বচ্চন পরিবারের অন্য সদস্যেরা অদ্ভুতভাবে নীরব ছিলেন। ইনস্টাগ্রামে ঐশ্বরিয়ার একটি সাদা-কালো ছবি পোস্ট করে অভিষেক দায়সারাভাবে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন’। তবে এবার অভিষেকের হাতে বিয়ের আংটি না দেখে চিন্তায় অনুরাগীরা। সত্যিই কি তাহলে বিচ্ছেদের দিকেই হাঁটছেন জুনিয়র বচ্চন?

গত প্রায় দু’দশকের পথচলায় একাধিক বার বিভিন্ন ধরনের গুঞ্জন তৈরি হয়েছে বচ্চন পরিবারকে ঘিরে। এমনকি এক-দু’বার অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদের কানাঘুষাও শোনা গেছে। তবু প্রতিবার নিন্দুকদের ভুল প্রমাণ করেছেন তাঁরা। কিন্তু এবার যেন আর নিশ্চিন্তে থাকতে পারছেন না অভিষেক-ঐশ্বরিয়ার অনুরাগীরা। 

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের বরাতে জানা যায়, সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে দেখা মিলেছে অভিষেকের। পরনে নীল স্যুট, চুলে নতুন ছাঁট, চোখে চশমা। জুনিয়র বচ্চনের এই লুকের প্রশংসা হয়েছে যেমন, তেমনই অনুরাগীদের নজর কেড়েছে অন্য একটি বিষয়। গত ১৬ বছরে ইতিহাসে এই প্রথম অভিষেকের আঙুলে দেখা গেল না তাঁদের বিয়ের আংটি।

এমনিতেই বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার বিবাদের জল্পনা রয়েছে। শোনা যাচ্ছে, মেয়ে আরাধ্যারও দায়িত্বের বেশির ভাগটাই নাকি ঐশ্বরিয়া একাই সামলাচ্ছেন। এর মাঝে অভিষেকের আঙুলে বিয়ের আংটি না বিচ্ছেদ জল্পনা উসকে দিয়েছে অনুরাগীদের মাঝে।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর