মনোমালিন্যের জেরেই বচ্চন পরিবারে সম্পত্তি ভাগ?

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৩:৪৯ পিএম

প্রতিদিনই যেন পাল্টাচ্ছে বচ্চন পরিবারের ভেতরকার সমীকরণ। দিন কয়েক আগে শোনা যাচ্ছিল, শ্বশুরবাড়ি ছেড়ে নাকি বাপের বাড়িতেই বেশির ভাগ সময় থাকছেন ‘বচ্চন বধূ’ ঐশ্বরিয়া। এ ছাড়াও শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে তাঁর অম্লমধুর সম্পর্কের ফিসফিসানিও শোনা যাচ্ছে। তবে এখনও সবকিছু রয়েছে ধোঁয়াশার পুরু আস্তরণের আড়ালে। এবার সামনে এলো নতুন তথ্য। চলতি বছরের দীপাবলিতে বাবা অমিতাভ বচ্চন নাকি মেয়ে শ্বেতাকে উপহারস্বরূপ লিখে দিয়েছেন তাঁর সাধের ‘প্রতীক্ষা’। খবর টাইমস অব ইন্ডিয়ার।

অমিতাভ বচ্চনকে এই বাংলোটি উপহারস্বরূপ দিয়েছিলে তাঁর বাবা হরিবংশ রাই বচ্চন। বলা যেতে পারে অভিনেতার প্রথম সম্পত্তি এটি। এই বাড়িতেই অমিতাভ তাঁর বাবা-মায়ের সঙ্গে থাকতেন। জানা গেছে, বাংলোটির দুটি অংশ রয়েছে। একটি ৮৯০.৪৭ বর্গফুট। অন্যটি ৬৭৪ বর্গফুট। 

মেয়ে শ্বেতা ও ছেলে অভিষেকের সঙ্গে অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে খবর, গত ৮ নভেম্বর গিফ্ট ডিড সই করেছের বিগ বি। প্রকাশ্যে এসেছে দলিলের নথির ছবিও। সঙ্গে জানা গেছে, এই গিফ্ট ডিডের জন্য ৫০.৬৫ লাখ টাকা স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়েছে। অমিতাভ ও জয়া যৌথভাবে তাঁদের মেয়ে শ্বেতাকে এই বাংলো উপহার দেন। বাংলোটির আনুমানিক দাম ৫০ কোটি। 

এই পরিস্থিতিতে নানা জল্পনা শুরু হয়েছে। নেটিজেনদের অনেকে প্রশ্ন তুলেছেন, তাহলে কি পরিবারে মনোমালিন্যের জেরেই সম্পত্তির ভাগ-বাটোয়ারা শুরু হয়েছে? এ জন্যই কি দীপাবলির পূজায় শ্বশুরবাড়িতে ছিলেন না ঐশ্বরিয়া! এমন নানা জল্পনা বাতাসে ভাসছে, উত্তর রয়েছে শুধু বচ্চনদের কাছেই।

কর্মই জীবন—এই মন্ত্রেই যেন বিশ্বাসী অমিতাভ বচ্চন। বয়স ৮৩’র ঘরে, তবে এখনও সপ্তাহের প্রতিদিনই নিজেকে নানাভাবে ব্যস্ত রাখেন তিনি। সম্প্রতি এক ব্লগে পোস্টে এমন ব্যক্তিগত অনুভূতিই শেয়ার করলেন বিগ বি।...
জয়া বচ্চন ও মুম্বাইয়ের পাপারাজ্জিদের দীর্ঘদিনের টানাপোড়েন অবশেষে চরমে উঠেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়ার মন্তব্যকে ‘অপমানজনক’ দাবি করে তাঁদের বড় একটি অংশ বচ্চন পরিবারকে সম্পূর্ণ...
বলিউডের কালজয়ী চলচ্চিত্রের মধ্যে অন্যতম রমেশ সিপ্পি পরিচালিত ছবি ‘শোলে’। চলতি বছর সিনেমাটি মুক্তির ৫০ বছর, অর্থাৎ সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে।  সম্প্রতি ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে শোলে...
ভারত–পাকিস্তান মানেই টানটান উত্তেজনা। তবে এবারের এশিয়া কাপ ফাইনালে ব্যাট-বল ছাপিয়ে আলোচনায় এসেছে মাঠের বাইরের কাণ্ডকারখানা। পাকিস্তানকে উড়িয়ে ট্রফি হাতে তুলেছে ভারত, আর হতাশ পাকিস্তান অধিনায়ক...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
লোডিং...

এলাকার খবর