জোলি-জ্যাকি থাকার পরও ‘কুংফু পান্ডা’য় ধসের শঙ্কা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৪:২২ পিএম

চলতি বছর বেশ সুফলা হলিউড। গ্লোবাল বক্স অফিসে একচেটিয়া রাজত্ব ছিল ‌‘বার্বি’, ‘‌দ্য সুপার মারিও ব্রোস’ ও ‘ওপেনহাইমার’-এর মতো বেশ কিছু ছবির। এর মধ্যে প্রথম দুটি ছবি তো জায়গা করে নেয় বিলিয়নিয়ার ক্লাবে। এদিকে, নতুন বছরের দুয়ারে দাঁড়িয়ে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ। ২০২৪ সালে হলিউড মাতাতে পারে যেসব ছবি, সেই সম্ভাবনার কথা তুলে ধরছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

বিনোদনভিত্তিক পোর্টাল ফ্যানডম ওয়্যারের বরাতে জানা যায়, নতুন বছরে হলিউডে মুক্তি পেতে যাচ্ছে একাধিক সুপারহিট ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়েল। তার মধ্যে জনপ্রিয় অ্যানিমেশন ছবি ‌‘কুংফু পান্ডা’র চতুর্থ কিস্তি আসছে ২০২৪-এর মার্চে। এটির বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি, জ্যাকি চ্যান, জ্যাক ব্ল্যাক ও সেথ রোগানের মতো খ্যাতনামা তারকারা। বিষয়টি এরইমধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করেছে পান্ডা-ভক্তদের মাঝে। 

কুংফু পান্ডা ৪-এর একটি দৃশ্য। ছবি: ড্রিম ওয়ার্কস

তবে মুক্তির অপেক্ষায় রয়েছে আরেকটি আলোচিত ফ্র্যাঞ্চাইজি; ধারণা করা হচ্ছে সেটি নাকি ছাপিয়ে যেতে পারে ‘কুংফু পান্ডা-৪’কেও। অ্যাঞ্জেলিনা জোলি ও জ্যাকি চ্যানের মতো তারকাবহুল ছবি হওয়া সত্ত্বেও বক্স অফিসে এটি পিছিয়ে পড়বে গ্রু’র মিনিয়ন বাহিনীর কাছে। এমনটাই ধারণা বিশ্লেষকদের। এতক্ষণে নিশ্চয় আঁচ করে ফেলেছেন সেটি কোন ছবি! বলা হচ্ছে, ‘ডেসপিকেবল মি ৪’-এর কথা। ২০২৪ সালের জুলাইয়ে মুক্তির কথা রয়েছে এটির।

চলচ্চিত্র বিশ্লেষকরা ধারণা করছেন, দীর্ঘ ৭ বছরের বিরতি ভেঙে বক্স অফিসে ফিরেই রাজত্ব কায়েম করবে ইউনিভার্সাল স্টুডিওর মিনিয়নরা। আয়ের দিক থেকে বিলিয়ন ডলার মাইলফলক স্পর্শ করবে এটি। সংবাদমাধ্যম দ্য ডিরেক্ট বলছে—এগিয়ে থাকার প্রতিযোগিতায় বিশ্বব্যাপী ৬০০ মিলিয়ন ডলারের ব্যবসা হাঁকাবে নির্মাতা মাইক মিশেল পরিচালিত ‘কুংফু পান্ডা-৪’। নিশ্চয় তা সুপারহিটের আশা জাগানিয়া।

ডেসপিকেবল মি ৪-এ গ্রুর বাহিনী। ছবি: ইউনিভার্সাল স্টুডিও

তবে এর চেয়েও বড় চমক থাকছে ‘ডেসপিকেবল মি-৪’র বেলায়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ক্রিস রেনেড ও প্যাট্রিক ডেলেজ পরিচালিত এই ছবি ন্যূনতম ১.১ বিলিয়ন ডলারের ব্যবসা করতে যাচ্ছে।

হলিউড বক্স অফিসে এখন পর্যন্ত এই দুটি ছবিরই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। ভাগ্যবশত দুটি ছবির মুক্তির তারিখে অনেকটা ব্যবধান রয়েছে। ‘কুংফু পান্ডা-৪’ মুক্তি পাচ্ছে আগামী ৮ মার্চ। অন্যদিকে, ‘ডেসপিকেবল মি-৪’ আসছে ৩ জুলাই।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
লোডিং...

এলাকার খবর