বিচ্ছেদের পরই নতুন প্রেমে ‘গেম অব থ্রোন‌স’ তারকা সোফি

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১১:৪৫ এএম

গত সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হেঁটেছেন ‘গেম অব থ্রোন‌স’ তারকা সোফি টার্নার ও ‘জোনাস ব্রাদার্স’খ্যাত পপ তারকা জো জোনাস। তিন বছরের প্রেম ও চার বছরের দাম্পত্যজীবনের ইতি টেনেছেন তাঁরা। এই দুই তারকার বিয়েবিচ্ছেদ নিয়ে জলঘোলাও কম হয়নি। বিচ্ছেদের পর দুই সন্তানের কাস্টডি নিয়েও এই সাবেক দম্পতির মধ্যে টানাপোড়েন দেখা দেয়। প্রায় মাসখানেকের বাগ্‌বিতণ্ডা ও তর্ক-বিতর্কের পর অবশেষে আদালতের হস্তক্ষেপে এই সমস্যার সমাধানে পৌঁছেন জো ও সোফি। এই ঘটনার পরেই সোফির জীবনে এসেছেন নতুন পুরুষ।

মাসখানেক আগে প্যারিসের রাস্তায় প্রকাশ্যে নিজের নতুন ‘প্রেমিক’কে চুম্বন করতে দেখা গিয়েছিল সোফিকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল তাঁদের এই ছবি। এবার বছরের শেষেও সেই প্রেমিকের সঙ্গে আলিঙ্গনাবদ্ধ অবস্থায় দেখা মিলল পর্দার ‌সানসা স্টার্কের।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পেজ সিক্সের বরাতে জানা যায়, ব্রিটিশ কোটিপতি পেরেগ্রিন ‘পেরি’ পিয়ারসনের সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন সোফি। প্যারিসের রাস্তায় তাঁর সঙ্গেই অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। বন্ধুদের সূত্রেই ২৯ বছর বয়স্ক পেরির সঙ্গে পরিচয় তাঁর। মূলত জোয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই গাঢ় হয় তাঁদের বন্ধুত্ব। সেই বন্ধুত্বই গড়ায় প্রেমে। পেরির সঙ্গে প্রেম নিয়ে এখন বেশ খোলামেলা সোফি।

অন্যদিকে, জোনাস ব্রাদার্সের অনুষ্ঠান উপলক্ষে দুই মেয়েকে কনসার্টে নিয়ে এসছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার ভাসুর জো জোনাসকে। দুই মেয়ের সামনে ‘লিটল বার্ড’ গানটি গাইতে গিয়ে কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়েন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়়িয়ে পড়েছিল সেই ভিডিও।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর