কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

বাংলা প্যানোরমায় সেরা ‘মনপতঙ্গ’, আন্তর্জাতিক বিভাগে অঞ্জনের ‘চালচিত্র এখন’

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১০:৫১ এএম

মঙ্গলবার (১২ ডিসেম্বর) পর্দা নেমেছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। জমজমাট সমাপনীতে কাদের হাতে উঠছে গোল্ডেন রয়্যাল বেঙ্গল ট্রফি, সেই কৌতূহল ছিল সিনেপ্রেমী থেকে শুরু করে নির্মাতাদের মনে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের বরাতে জানা যায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, মোহন আগাসে, গৌতম ঘোষ, ধৃতিমান চট্টোপাধ্যায়, চপল ভাদুড়ী, মমতা শঙ্কর, রাজ চক্রবর্তী। বলিউড থেকে হাজির হয়েছিলেন পরিচালক সুধীর মিশ্র ও অভিনেত্রী অদিতি রাও হায়দরি।

চলতি বছর আন্তর্জাতিক প্রতিযোগিতা অর্থাৎ ‘ইনোভেশন ইন মুভিং ইমেজেস’ বিভাগে সেরার শিরোপা জিতেছে ইসরায়েলি পরিচালক এরেজ তাদমোর পরিচালিত ‘চিলড্রেন অব নোবডি’। এই বিভাগে সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন ভেনেজুয়েলার পরিচালক কার্লোস ড্যানিয়েল মালায় (ছবি: ওয়ান ওয়ে)। এই বিভাগে একমাত্র বাংলা ছবি হিসেবে বিশেষ জুরি পুরস্কার পেয়েছে ‘চালচিত্র এখন’। মঞ্চে পুরস্কার নিতে উঠে ছবিটির পরিচালক অঞ্জন দত্ত বিচারকমণ্ডলি এবং দর্শকদের ধন্যবাদ জানান।

উৎসবের সমাপনী দিনে এসেছিলেন শর্মিলা ঠাকুর ও মোহন আগাসে। ছবি: সংগৃহীত

উৎসবে বাংলা প্যানোরমা বিভাগে সেরা ছবি নির্বাচিত হয়েছে রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি পরিচালিত ‘মনপতঙ্গ’। এই বিভাগে বিশেষ জুরি পুরস্কার পেয়েছে ‘অসম্পূর্ণ’ (পরিচালক: অমর্ত্য সিনহা) ছবিটি। এই বছর নেটপ্যাক বিভাগে সেরা ছবি হিসেবে পুরস্কার জিতেছে মিয়ানমারের ছবি ‘ব্রোকেন ড্রিমস’। পরিচালক মঞ্চে পুরস্কার নিতে উঠে ছবিটিকে তাঁর দেশের মানুষকে উৎসর্গ করেন।

উৎসবে ভারতীয় ভাষার ছবির বিভাগে ছিল তিনটি পুরস্কার। হীরালাল সেন নামাঙ্কিত সেরা ছবির পুরস্কার পেয়েছে ‘গোড়াই পাখরি’ (পরিচালক: রজনি বসুমাতারি)। অন্য দিকে, ‘অভনি কি কিসমত’ ছবিটির জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন শনেট অ্যান্থনি ব্যারেটো। এই বিভাগে বিশেষ জুরি পুরস্কার জিতে নেয় হাওবাম পবন কুমার পরিচালিত মণিপুরি ছবি ‘জোসেফস সন’। উৎসবে সেরা তথ্যচিত্র নির্বাচিত হয় ‘চ্যালেঞ্জ’ (পরিচালক: রমেন-শিবানু বোরা)। সেরা স্বল্পদৈর্ঘ্য নির্বাচিত হয়েছে নির্মাতা কামিল সাইফের ‘লাস্ট রিহার্সাল’ ছবিটি। 

চলতি বছরের উৎসবটি যে ভালোভাবে সম্পন্ন হয়েছে অনুষ্ঠানে সে কথাই জানিয়েছেন আগত অতিথিরা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে নন্দন চত্বরে এসেছিলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও মুনমুন সেন। শর্মিলা শিশির মঞ্চে তাঁর অভিনীত ‘আউটহাউস’ ছবিটি দেখেন। অন্যদিকে, নন্দনে মৃণাল সেন নামাঙ্কিত প্রদর্শনী ঘুরে দেখেন মুনমুন।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর