শেষ হলো জলবায়ু সম্মেলন, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার চুক্তি 

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০২:৩৬ পিএম

জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে নতুন একটি চুক্তির মধ্য দিয়ে শেষ হলো জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৮। চুক্তিতে প্রথমবারের মতো কঠোর ভাষায় জীবাশ্ম জ্বালানি ব্যবহার থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে। এতে পর্যায়ক্রমে জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের কথা না বলে স্পষ্টভাবে সরে আসার আহ্বান জানানো হয়।

এর আগে গতকাল মঙ্গলবার কপ-২৮ সম্মেলনে জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধের কারণে চুক্তি হওয়ার বিষয়ে জটিলতা তৈরি হয়। সম্মেলনের আলোচনা বাড়তি সময়ে গড়ায়। অবশেষে বুধবার নতুন চুক্তির ঘোষণা আসে। 

বিবিসি জানায়, আজ কপ-২৮ সম্মেলনের প্রেসিডেন্ট সুলতান আহমেদ আল-জাবেরের নেতৃত্বে প্রস্তাবটি চূড়ান্ত করতে বৈঠক হয়। চুক্তির বিষয়ে সুলতান আহমেদ আল-জাবের বলেন, ‘একসঙ্গে আমরা বাস্তবতার মুখোমুখি হয়েছি এবং আমরা বিশ্বকে সঠিক পথেই নিতে লক্ষ্য ঠিক করেছি।’ 
 
বিশ্বের উষ্ণতা বৃদ্ধির জন্য জীবাশ্ম জ্বালানিকে সবচেয়ে বেশি দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা। জ্বালানি তেল, গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানি থেকে বিশ্বের ৮০ শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হয়। তাই প্রস্তাবিত খসড়ায় জীবাশ্ম জ্বালানিনির্ভরশীলতা কমাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে জোর দেওয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বর্তমানের চেয়ে তিনগুণ করার প্রস্তাব করা হয়েছে। 

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৩০ নভেম্বর শুরু হয় এ বছরের জলবায়ু সম্মেলন কপ-২৮। গতকাল ১২ ডিসেম্বর সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও অংশগ্রহণকারী দেশগুলো ঐকমত্যে না পৌঁছানোয় আজ বুধবার ১৩ ডিসেম্বর বর্ধিত সময়ে চুক্তি সই হয়। 

ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধন হয়েছে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি ৫০০ জনের বেশি জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক,...
জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন তরুণ জলবায়ুকর্মীরা। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে তাঁরা বলেন, কয়লা ও তেলনির্ভর...
২০২৫ সাল বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশের ইতিহাসে এক সন্ধিক্ষণ। এই বছরটি একদিকে যেমন ছিল কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার সময়, অন্যদিকে কিছু নতুন নীতি আর দৃঢ় প্রতিজ্ঞার স্নিগ্ধ প্রলেপ। বনানীর গভীরতা,...
জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু সম্মেলনে (কপ) বাংলাদেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের অংশ নেওয়া জরুরি বলে মনে করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সোমবার রাজধানীর তুলা ভবনে এক কর্মশালায় এ কথা বলেন তিনি।
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর