এতদিন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি: অপু বিশ্বাস

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৫ পিএম

মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। যেখানে তিনটি কথায় কাউকে উদ্দেশ্য করে তীর ছুড়েছেন তিনি। যা নিয়ে রীতিমতো কৌতূহলী হয়ে উঠেছেন অপু-ভক্তরা।

বুধবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৬ মিনিটে নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন অপু বিশ্বাস। সেখানে তিনটি পয়েন্ট উল্লেখ করেন তিনি। প্রথম পয়েন্টে লেখেন, ‘মানুষ হয়ে খুব বিপদে আছি চারপাশে সব ফেরেশতা!’ দ্বিতীয় পয়েন্ট—‘এতদিন আমার আবেগ কাজ করেছে বিবেক কাজ করেনি’ ও তৃতীয় পয়েন্ট— ‘স্ক্রিপ্ট অনেক দুর্বল’।

অনেকদিন ধরেই গুঞ্জন চলছে দাম্পত্য বিচ্ছেদ ভুলে আবারও এক হতে চলেছেন চলচ্চিত্র তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। এমনকি যুক্তরাষ্ট্রের রাস্তায় সন্তানসহ একসঙ্গে দেখা গেছে এই দুই তারকাকেও। তবে শাকিবের আরেক স্ত্রী বুবলীকে নিয়েও এরইমধ্যে জমাট বেঁধেছে রহস্য। মাঝেমধ্যেই ইঙ্গিতপূর্ণ কথায় বাগবিতণ্ডায় জড়ান তাঁরা।     

স্ট্যাটাসটির মন্তব্যঘরে অনেকে অপুর কাছে জানতে চাইছেন ঘটনা কী? এর মধ্যে একজন লিখেছেন, ‌‘আবার নতুন কিছু ঘটার সম্ভাবনা দেখতে পাচ্ছি’।

প্রসঙ্গত, ২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাঁদের পুত্র আব্রাম খান জয়ের জন্ম। এর পরে পুত্র জয়কে নিয়ে প্রকাশ্যে আসতেই বিচ্ছেদ হয়ে যায় এ দম্পতির।

এদিকে, অপুর সঙ্গে বিচ্ছেদের পর নায়িকা বুবলীকে বিয়ে করেন শাকিব। তাদের ঘরেও একটি পুত্রসন্তান রয়েছে। এখন আলাদাই থাকছেন শাকিব ও বুবলী। তাঁদের বিচ্ছেদ হয়ে গেছে বলে জল্পনা রয়েছে।

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। মাতৃত্বের কারণে বেশ কিছুদিন ক্যামেরার বাইরে ছিলেন তিনি।  ১১ মে কন্যাসন্তানের জন্মের পর জনসমক্ষে খুব একটা দেখা যায়নি এই...
ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার রাতে দেশ ছাড়েন তিনি। জানা গেছে, এবারের সফরে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করারও ইচ্ছা রয়েছে এই...
থাইল্যান্ডে চলছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘সোলজার’-এর শেষ ধাপের শুটিং। প্রায় এক সপ্তাহ ধরে সেখানে শুটিং করছেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।  সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটিতে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর