অপুর ‘ঘৃণা’ প্রকাশের পর বুবলীর ‘ক্ষুব্ধ’ স্ট্যাটাস

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৭:২১ পিএম

শবনম বুবলী ও অপু বিশ্বাস। ছবি তাঁদের ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া

আবারও বাকযুদ্ধে লিপ্ত হয়েছেন ঢাকাই ছবির দুই নায়িকা এবং শাকিব খানের দুই প্রাক্তন অপু বিশ্বাস ও শবনম বুবলী।

প্রকাশ্যেই অপুর বিষাদাগারের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া পাওয়া গেল বুবলীর ফেসবুক দেয়ালে। নাম উল্লেখ না করে রীতিমতো গালি দিয়ে বসলেন বুবলী। 

অতীতের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এখনও এই দুই চিত্রনায়িকা মধ্যে আদায়-কাঁচকলায় সম্পর্ক। তাই ফুটে উঠে সম্প্রতি নাগরিক টিভিতে দেওয়া সাক্ষাৎকারে। ‘বুবলীকে পছন্দ করেন না’ বলে মন্তব্য করেন অপু।

বুবলী প্রসঙ্গ উঠতেই এ নায়িকা একবাক্যে বলেন, ‘ওনাকে আমি ঘৃণা করি।’ শুধু তাই নয়, ওই অনুষ্ঠানে বুবলীকে ‘ঘৃণা করি’ বাক্যটি পরপর তিনবার বলেছেন এই অভিনেত্রী।

অপু বিশ্বাস বলেন, ‘আমাকে নিয়ে তার কী মন্তব্য গন্তব্য জানার সময় নেই। একবাক্যে তাকে আমি ঘৃণা করি। ইংলিশে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়।’

বুবলীকে নিয়ে অপু আরও বলেন, ‘ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাঁধে। জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। এটা আমার জন্য ম্যাটার করে না। ওনাকে আমি ঘৃণা করি।’

এর কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুকে ঝাঁঝালো কবিতা আওড়ালেন বুবলী।

সত্যেন্দ্রনাথ দত্তের ‘উত্তম ও অধম’ কবিতার কয়েক ছত্র লেখেন এভাবে, ‘‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পা'য়, তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়?’’

বুবলীর স্ট্যাটাসটি

অন্যদিকে, সেই অনুষ্ঠানে অপু কথা বলেছেন শেহজাদ খান বীর প্রসঙ্গেও। বর্তমানে একই স্কুলে পড়াশোনা করছে বুবলীপুত্র শেহজাদ খান বীর ও অপুপুত্র আব্রাম খান জয়। মাঝেমধ্যেই ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যান অপু বিশ্বাস। সেখানে বুবলী বা বীরের সঙ্গে দেখা হয় কি না, এমন প্রশ্নে এই নায়িকা জানান, এখন পর্যন্ত তেমন কোনো পরিস্থিতি হয়নি।

এ সময় বীরকে নিজের সন্তান মন্তব্য করে অপু বলেন, ‘জয়ের মতো যারা আছে সবাই আমার সন্তানের মতো। জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান। আমি তাকে অনেক পছন্দ করি। কাছ থেকে দেখেছি। সে খুবই কিউট, মাশাল্লাহ! তাকে আমি মন থেকে অনেক দোয়া করি।’

প্রসঙ্গত, ২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান আব্রাম খান জয়। এর কয়েক বছর পর ২০২২ সালে প্রকাশ্যে আসে শাকিব খান-শবনম বুবলীর বিয়ের খবর। অপুর মতো তিনিও সন্তান নিয়ে হাজির হন। শাকিব-বুবলীর সন্তানের নাম শেহজাদ খান বীর।

প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। গতকাল ছিল তার জন্মদিন, ১০ বছরে পা রেখেছে সে। বিশেষ এ দিনে ছেলেকে জন্মদিনের বিশেষ উপহার দিয়েছেন অপু।
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর