নাসির উদ্দিন-রাজের ‌‌‘ওমর’ সম্পন্ন

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১২:৩০ পিএম

পাঁচ বছরের বিরতি ভেঙে নতুন ছবির শুটিং করলেন নির্মাতা মোস্তফা কামাল রাজ। বলা হচ্ছে, গত আগস্টে ঘোষণা দেওয়া তাঁর ‘ওমর’ ছবিটির কথা। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান ও শরিফুল রাজ। এ ছাড়াও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু প্রমুখ।  

জানা গেছে, টানা ২৫ দিনের শুটিংয়ের মধ্য দিয়ে ক্যামেরা ক্লোজ করেছেন পরিচালক রাজ। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন তিনি নিজেই।

সিনেমাটির শুটিং হয়েছে সাভার ও কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে। রাজ বললেন, ‘‘১ সেপ্টেম্বর থেকে টানা ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ‘ওমর’ সিনেমার শুটিং করেছি ওই ২৫ দিন। এবার শুটিংয়ের কথা আগেভাগে জানাব না ঠিক করেছিলাম, এ কারণে কাউকে কোনো ছবি তুলতে দেওয়া হয়নি। ইউনিটের সবাই এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করেছে। শুটিংয়ের পর ডাবিংয়ের কাজ শেষ, এখন চলছে বাকি সম্পাদনার কাজ।’’

শুটিংয়ে নাসির, রাজ ও শিবলু। ছবি: নির্মাতার সৌজন্যে

পাশাপাশি রাজ জানালেন, আগামী ৩১ ডিসেম্বর আসছে সিনেমাটির ফার্স্টলুক। এরপর কোনো এক উৎসবে তিনি সিনেমাটি মুক্তি দিতে চান। বললেন, ‘দর্শকেরা সবাই ‘ওমর’ সিনেমার পাশে থাকবেন, এটুকুই কামনা।’

প্রসঙ্গত, ‘ওমর’ ছবির চিত্রনাট্য করেছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ হচ্ছে মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর