থাকতে পারেন অপূর্ব, নিরাপত্তাহীনতায় সরে দাঁড়ালেন টলিউডের জিতু?

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০১:৩৭ পিএম

দেড় যুগ ধরে ছোট পর্দায় সমানতালে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব। অভিষেক করেছেন চলচ্চিত্রেও। ২০১৫ সালে মুক্তি পায় ‘গ্যাংস্টার রিটার্নস’। তবে প্রস্তাবের তুলনায় সেভাবে কখনও চলচ্চিত্রে কাজ করতে রাজি হননি অপূর্ব। তবে সম্প্রতি তিনি নাম লেখিয়েছেন কলকাতার নির্মাতা প্রতীম ডি গুপ্তের ‘চালচিত্র’ ছবিতে। এবার টলিউডে গুঞ্জন, এমএন রাজের নির্মিতব্য ‘এম ১৬’ ছবিতে থাকতে পারেন অপূর্ব। পরিচালকের কথায় তেমনই ইঙ্গিত।

পশ্চিমবঙ্গের অভিনেতা জিতু কমলের একটি পোস্টের প্রেক্ষিতে এভাবেই বোমা ফাটাল প্রযোজনা সংস্থা টিম নেক্সজেন ভেঞ্চার। অবশ্য, প্রযোজকের মুখে কুলুপ। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে নারাজ তিনি। তবে ছবিটির পরিচালক এমএন রাজের কথায় ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এই ছবিতে থাকতে পারেন টলিউডের সোহম চক্রবর্তী ও বাংলাদেশের অপূর্ব। আর এই কারণেই নিরাপত্তাহীনতায় ভুগে ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জিতু!

তবে চুপ থাকেননি ছবিটির প্রযোজনা সংস্থার অন্যান্য সদস্যরা।

তাঁদের অভিযোগ, ‘এই ছবিতে জিতু তাঁর সমান্তরাল কাউকে মেনে নিতে পারছিলেন না। নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। যে কারণে শেষপর্যন্ত ভয় পেয়ে ছবি থেকে সরে দাঁড়ালেন। এবং সরে যাওয়ার আগে একবার জানানোরও প্রয়োজন মনে করেননি!’ 

তাঁরা আরও বলছেন, ‘ছবির ১০ দিনের শুট হয়ে গেছে। ২৭ ডিসেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ের শুট। জিতু কিছুতেই প্রযোজনা সংস্থাকে ডেট দিচ্ছেন না। এতে ছবির কাজ আরও পিছিয়ে যাচ্ছে। প্রথমে অঙ্কুশের সঙ্গে সমস্যা। এখন জিতুর সঙ্গে।’

ক্ষুব্ধ পরিচালক এমএন রাজও। তাঁরও প্রায় একই কথা। আজকাল ডট ইন সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমার ছবিতে জিতুই নায়ক। বিরতির পর দ্বিতীয় ভাগে দ্বিতীয় নায়কের প্রবেশ। জিতু তাঁকে নিজের সমান্তরাল ভেবে ভয় পাচ্ছেন। সেই নায়কের চরিত্রে সোহম চক্রবর্তীর সঙ্গে কথা হয়েছিল। দাদা রাজিও ছিলেন। কিন্তু জিতুর সমানে বায়না, নতুন কাউকে নাও। ফলে, সোহমদার সঙ্গে কিছুতেই পাকা কথা বলতে পারলাম না।’

পরিচালকের দ্বিতীয় পছন্দ বাংলাদেশের অভিনেতা অপূর্ব। তাঁর সঙ্গেও নাকি কথা এগিয়েছে। তাতেও আপত্তি জিতুর! তাই সমানে শুটে যেতে গড়িমষি করছিলেন। শেষপর্যন্ত কিছু না জানিয়ে সামাজিকমাধ্যমে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জিতু।

বললেন, ‘আমার সমস্ত অনুরাগী, শুভাকাঙ্খীদের জানাচ্ছি, আমি জিতু কমল এমএন রাজ পরিচালিত, নেক্সজেন ভেঞ্চার পরিচালিত এম-১৬ ছবির সঙ্গে আর কোনোভাবে যুক্ত নই।’

এদিকে, বিষয়টি নিয়ে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কল রিসিভ করেননি অপূর্ব। 

গত সেপ্টেম্বরে কলকাতায় পরিচালক প্রতীম ডি গুপ্তের ‘চালচিত্র’ ছবির শুটিং করে এসছেন অপূর্ব। এতে তাঁর সহশিল্পী রাইমা সেন, টোটা রায় চৌধুরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ। এ ছাড়া সম্প্রতি বাংলাদেশি এই অভিনেতাকে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য জুয়েলারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনেও দেখা গেছে।

এদিকে, জিতু কমলকে সর্বশেষ দেখা গেছে বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘‌মানুষ’ সিনেমায়। এতে তাঁর সহশিল্পী জিৎ, বিদ্যা সিনহা মিম ও সুস্মিতা চট্টোপাধ্যায়। বর্তমানের দেশের সিনেমা হলে চলছে এ ছবি।

বাংলাদেশের চলচ্চিত্রের জন্য ঐতিহাসিক এক অর্জন। টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে রুবাইয়াৎ হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবটির...
কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্যান মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে। ফলে উদ্বেগ প্রকাশ করছেন ভক্তরা, এমনকি তা অভিনেতার শারীরিক অবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।...
রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে বিগ বি’র উদ্যমী উপস্থিতি দেখতে মুখিয়ে থাকেন কোটি দর্শক, এবার সেই মঞ্চেই তিনি এলেন কিছুটা ভিন্নভাবে! সম্প্রতি জনপ্রিয় এই অনুষ্ঠানের ১৮তম আসরের একটি পর্বের...
টম ক্রুজের নতুন রূপ আর নতুন ‘রেসিডেন্ট ইভিল’! একই দিনে দর্শকদের জন্য আসছে দুই ভিন্ন স্বাদের সিনেমা। ২ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে আলেহান্দ্রো জি. ইনারিতুর...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উত্তাপের মাঝেই নিউইয়র্কে এক অনন্য মানবিক সুর তুললেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। অধিবেশনের সাইডলাইনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের...
রাজধানীর তেজগাঁওয়ে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুয়াং ক্লাবে অভিযান চালাচ্ছে বাংলাদেশ কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বাংলাদেশের পাটপণ্য আমদানিতে ভারতের একের পর এক শুল্ক আরোপে বিপাকে পড়েছে এ শিল্প। দেশের পাট খাতকে ধ্বংস করতে প্রতিবেশি দেশটি অন্যায্য সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। প্রতিকার চেয়ে...
নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে বিক্রি কমেছে ৩০ শতাংশ পর্যন্ত। তাই, বাধ্য হয়েই খাবারের দাম বাড়াতে চান রেস্তোরাঁ মালিকরা। শনিবার রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর