‘সং জোন’ প্রকাশ করছে প্রতি সপ্তাহে নতুন গান

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১১:৩০ এএম

গানের নতুন ভাষা নির্মাণ ও তরুণ শিল্পীদের নিয়ে কাজ করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে সং জোন। মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) একটি ম্যাশআপ কনটেন্টের মধ্য দিয়ে তাঁদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রতি সপ্তাহে একটি করে নতুন গান প্রকাশের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে এই মিউজিক প্ল্যাটফর্ম। শুধু তাই নয়, গানের নতুন নতুন সেশন ও কনসার্ট নিয়েও হাজির হবে তাঁরা।

যাত্রা শুরুর প্রাক্কালে কিংবদন্তি শিল্পীদের ট্রিবিউট করে ১০টি গান মুক্তি দেয় সং জোন। সর্বশেষ বিজয় দিবসে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ গানটি প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় তাঁদের।

উদ্বোধনী গানটি তারুণ্যের কাছে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে কণ্ঠ দিয়েছেন সভ্যতা, ইননিমা, আকাশ গায়েন, নাঈম মাহমুদ, ডোপামিন রাব্বি, মাস্তানি ফকফকা ও জাহিন রশীদ। দেশাত্মবোধক গানটির সাথে তরুণ প্রজন্মকে এক করতে সংযোজিত লিরিক্স লিখেছেন অনুপ আইচ ও মুয়ীয মাহফুজ।

‌‘ভার্সেটালিটি ইজ দ্য পিওর ইউনিটি’–এই মূলমন্ত্র নিয়ে ভিন্ন ভিন্ন মানুষের মিশ্র পছন্দের তালিকার প্রতি লক্ষ্য রেখে সং জোন মনে করে, এ প্ল্যাটফর্মে বাউল, গজল, কীর্তন, ব্লুজ, র‍্যাপ, কান্ট্রি—সব ধরনের গান এসে একটি কেন্দ্রে মিলিত হবে। তখনই মিলবে শুদ্ধতম ঐক্য।

উদ্বোধনী গানে কণ্ঠ দিয়েছেন সভ্যতা ছাড়াও অনেকে। ছবি: সং জোনসং জোন’র ক্রিয়েটিভ প্রোডিউসার অনুপ আইচ বলেন, ‘৭১-এ বিজয় ছিনিয়ে আনার জন্য গান ছিল শক্তিমান একটি অস্ত্র। বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হয়েছিল একটা পিওর ইউনিটি। যার ফলে দেশ পেয়েছিল বিজয়। গানের সেই শক্তিকেই অনুপ্রেরণা করে আমরা নতুন ও বৈচিত্র্যময় সৃষ্টি নিয়ে হাজির হতে চাই শ্রোতাদের সামনে। সামনের ফেব্রুয়ারিতেই আমাদের প্রথম সেশন নিয়ে হাজির হচ্ছি।’

সংগীতের এ নতুন প্ল্যাটফর্মটি সৃষ্টির উদ্যোগ নেন নির্বাহী প্রযোজক সামি রহমান, নূর জামান রাজা, লোবা আহমেদ ও ক্রিয়েটিভ প্রোডিউসার অনুপ আইচ। একইসাথে মিউজিক প্রোডিউসার, সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে জাহিন রশীদ ও কোঅর্ডিনেটর হিসেবে আছেন মুয়ীয মাহফুজ।

নতুন এই স্টুডিওতে অত্যাধুনিক সরঞ্জামের সাথে কোয়ালিটিফুল ইন্সট্রুমেন্ট ও বড় একটা টিম কাজ করে যাচ্ছে। গত অক্টোবরের মাঝামাঝিতে সোশ্যাল মিডিয়ায় সং জোন’র পথচলা শুরু হয়।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর