এমন মমতাময়ী প্রধানমন্ত্রী আমরা কোথায় পাব: ফেরদৌস

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৫:১৬ পিএম

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। বর্তমানে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি।    

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে ভোটারদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দেন ফেরদৌস। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী একজন শিল্পী ও শিল্পবান্ধব মানুষ। সুখে-দুখে, কারণে-অকারণে—সব সময় আমাদের প্রত্যেক শিল্পীকে কাছে টেনে নেন। কোনো শিল্পী বিপদে পড়লে তিনি দেখেন না কে কোন দলের, কে কোন রাজনৈতিক আদর্শের, কে কোন পথের। মানুষ হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে তিনি তাঁর পাশে গিয়ে দাঁড়ান, কাছে আগলে রাখেন। এমন মমতাময়ী প্রধানমন্ত্রী আমরা কোথায় পাব?’ 

বিজয় র‌্যালিতে ফেরদৌস। ছবি: ফেসবুক থেকে নেওয়া

পাশাপাশি ঢাকা-১০ আসনের এই প্রতিযোগী আরও মনে করিয়ে দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কথা রেখেছেন। ফেরদৌস বলেন, ‘গত নির্বাচনে তিনি (প্রধানমন্ত্রী) কথা দিয়েছিলেন, এই নির্বাচনে তিনি আমাদেরকে দেখবেন। কথা দিয়েছেন, কথা রেখেছেন। কেউ কথা রাখে না, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথা দেন, সে কথা রাখেন। তাতে আস্তা থাকবে না, তাহলে আর কার ওপর আস্থা থাকবে? আমাদের প্রত্যেকের আস্থা শেখ হাসিনাতে।’

নির্বাচন সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার বার্তা দিয়ে চিত্রনায়ক আরও বলেন, ‘আমরা আগামী নির্বাচনকে উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতামূলক করে সকল দলকে একসাথে এনে সুষ্ঠু, সুন্দর ও পরিচ্ছন্ন একটি নির্বাচন করব। এবং সে নির্বাচনের মাধ্যমে আমার ঢাকা-১০ আসন, আমার বন্ধু-বান্ধব-স্বজন, আমার সহকর্মী, আমার নেতাকর্মী যারা আছেন তাদের সকলকে সাথে নিয়ে, প্রচুর ভোট দিয়ে, বিজয়ী হয়ে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর হাতে ঢাকা-১০ আসন তুলে দিব। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছেন ফেরদৌস আহমেদ। পরবর্তীতে তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। ‘বুকের ভেতর আগুন’ ছবির জন্য প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান। ১৯৯৭ সালে ছবিটি পরিচালনা করেন ছটকু আহমেদ। এরপর ১৯৯৮ সালে এককভাবে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন অঞ্জন চৌধুরী পরিচালিত ‘পৃথিবী আমারে চায় না’ ছবির মধ্য দিয়ে। আর ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমা দিয়ে জয় করে নেন এপার-ওপার দুই বাংলার দর্শকের মন। অভিনয় করেছেন বলিউড ছবিতেও। ফেরদৌস তাঁর ক্যারিয়ারে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। 

দীর্ঘদিন ধরেই আত্মগোপনে রয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক ও সদ্য বিদায়ী সরকারের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর অন্যান্য অনেক সাবেক এমপির মতো তিনিও আড়ালে চলে গেছেন। এই সময়টায়...
পটপরিবর্তনের এক মাস
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক হয়েছে মামলা। এতে বাদ যায়নি  বিনোদন অঙ্গনের তারকাদের নাম। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আছেন তারা। আবার এমন কয়েকজন রাজনীতিতে...
চিত্রনায়ক ও ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর আদাবরে গার্মেন্টসকর্মী রুবেল হত্যায় এটি করেন মৃতের বাবা রফিকুল ইসলাম।ফেরদৌসকে মামলার ৫৫...
শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের শীর্ষ সারির নেতা-কর্মীরা গা ঢাকা দিয়েছেন। তেমনভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না অভিনেতা ফেরদৌস আহমেদেরও। সংসদের যাওয়ার সাত মাসের মাথায়...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
লোডিং...

এলাকার খবর