টলিউডের ছবি থেকে বাদ পড়লেন ফেরদৌস

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৭:৩৮ এএম

শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের শীর্ষ সারির নেতা-কর্মীরা গা ঢাকা দিয়েছেন। তেমনভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না অভিনেতা ফেরদৌস আহমেদেরও। সংসদের যাওয়ার সাত মাসের মাথায় এমপি পদ হারিয়েছেন তিনি। এবার জানা গেল, ছাত্র আন্দোলনে নীরব থাকায় টলিউডের একটি সিনেমা থেকেও বাদ পড়েছেন ফেরদৌস।

নির্মাতা অর্কদীপ মল্লিকা নাথের ‘মীর জাফর চ্যাপ্টার টু’ সিনেমায় চুক্তিবদ্ধ ছিলেন এই অভিনেতা। তবে সিনেমাটির প্রযোজক রানা সরকার জানালেন, এতে আর থাকছেন না ফেরদৌস।  

গণমাধ্যমে প্রযোজক বললেন, ‘সিনেমাটি দুই বাংলার দর্শকদের টার্গেট করে বানানোর পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশের মানুষের, বিশেষত ছাত্রদের আবেগের কথা মাথায় রেখে, আমার কোনো সিনেমায় বাংলাদেশের এমন কোনো অভিনেতা বা অভিনেত্রীদের কাস্টিং করব না, যাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন না। সে হিসেবেই ফেরদৌসকে আমরা সিনেমাটিতে রাখছি না। এ ছাড়া তিনি কিছুদিন ধরে রেসপন্স করছিলেন না। গত জানুয়ারি থেকে বারবার যোগাযোগ করার পরেও তাঁর কাছ থেকে সাড়া পাইনি।’

মীর জাফর চ্যাপ্টার টু লুকে ফেরদৌস-শ্রীলেখা। ছবি: সংগৃহীত

এরইমধ্যে অভিনয়শিল্পীদের লুক প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল মীর জাফর চ্যাপ্টার টু ছবিটির। তবে শুটিং এখনও শুরু হয়নি।

ফেরদৌসের কারণেই কি এই বিলম্ব—এমন প্রশ্নের জবাবে রানা সরকার বলেন, ‘২০২৩ সালেই সিনেমার শুটিং হওয়ার কথা ছিল, তবে সেটা সম্ভব হয়নি। ফেরদৌসের কারণে নয়, বিভিন্ন কারণে একটু দেরি হচ্ছে। যেহেতু এটার শুটিং হবে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায়, তাই সেখানে শুটিং করার ক্ষেত্রে অনুমতির একটা বিষয় আছে।’

সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে রানা সরকারের ভাষ্য, ‘দুই দেশে মুক্তির পরিকল্পনা থাকায় উভয় দেশের শিল্পীদের নিয়ে কাজটি করতে চেয়েছিলাম। কিন্তু এখনকার যে পরিস্থিতি দেখছি, তাতে আগের শিল্পীদের নিয়ে কাজ করা কঠিন। দুই বাংলায় মুক্তি দেওয়া না গেলে এর সার্থকতা থাকবে না। শুধু পশ্চিমবঙ্গে সিনেমাটি মুক্তি দেওয়াটা উচিত হবে না। বাংলাদেশে মুক্তি দেওয়া সম্ভব হলেই নির্মাণের পরিকল্পনা করব।’

অন্যদিকে, এ সিনেমায় বাংলাদেশের জিয়াউল রোশানেরও অভিনয়ের কথা ছিল। প্রযোজক জানালেন, ভবিষ্যতে শুটিং শুরু হলে রোশান থাকছেন।

রানা সরকার বলেন, ‘রোশানের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই। শুটিং শুরুর আগে তাঁর সঙ্গে যোগাযোগ করা হবে। সে করতে চাইলে অবশ্যই সিনেমায় থাকবে। সে সময় ফেরদৌস ভাইয়ের রিপ্লেসমেন্ট করা হবে।’ 

প্রসঙ্গত, গ্রামীণ রাজনীতির প্রেক্ষাপটে লেখা হয়েছে মীর জাফর চ্যাপ্টার টু সিনেমার চিত্রনাট্য। রোশান ছাড়াও এতে পশ্চিমবঙ্গের শ্রীলেখা ও সৌরভ দাসের অভিনয়ের কথা রয়েছে।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর