প্রকাশ্যে এলো জোকারের নতুন ছবি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০২:১৩ পিএম

বড়দিনে ভক্তদের চমকে দিলেন নির্মাতা টড ফিলিপস। এদিন ‌‘জোকার: ফোলি আ দ্যুঁ’ সিনেমার তরতাজা স্থিরচিত্র প্রকাশ্যে আনলেন তিনি। যেখানে ‘জোকার’ হিসেবে নজর কেড়েছেন জোয়াকিন ফিনিক্স ও ‘হার্লে কুইন’ চরিত্রে লেডি গাগা।

সোমবার (২৫ ডিসেম্বর) ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বহুল প্রতীক্ষিত ‘জোকার’ সিক্যুয়েলের দুটি স্ন্যাপশট শেয়ার করেন ফিলিপস। তিনি লেখেন, ‘সবাইকে ছুটির দিন ও নববর্ষের শুভেচ্ছা।’

প্রথম স্থিরচিত্রে একটি বারের দরজার ফাঁক গলে দেখা যাচ্ছে জোকারকে (ফিনিক্স)। অন্যটিতে, হার্লে কুইন দাঁড়িয়ে আছেন জোকারের পাশেই। দুটি স্থিরচিত্রেই ফিনিক্স তাঁর জোকার কস্টিউেম দেখা দেন ভক্তদের।

অস্কারপ্রাপ্ত ‘জোকার’ চরিত্রে আবারও বাজিমাত করতে আসছেন জোয়াকিন ফিনিক্স। আর হার্লে কুইন হয়ে তাঁর সঙ্গী হয়েছেন লেডি গাগা। তবে এ চরিত্রটি এর আগে করেছিলেন ‘সুইসাইড স্কোয়াড’খ্যাত মার্গো রবি। 

‘জোকার: ফোলি আ দ্যুঁ’ সিনেমাটি আগামী বছরের ৪ অক্টোবর মুক্তির কথা রয়েছে। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে টিজার। তারপর থেকেই প্রতীক্ষায় রয়েছেন ফিনিক্স-ভক্তরা।

প্রসঙ্গত, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘জোকার’ সিনেমায় ‘আর্থার ফ্লেক’ নামের এক ব্যর্থ কমেডিয়ানের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতে নেন ফিনিক্স। ওই সিনেমায় গোথাম শহরে হঠাৎ করে উঠে আসা এক কমেডিয়ান একের পর এক অপরাধের সঙ্গে জড়িয়ে যান। ‘জোকার’ চরিত্রটির মাধ্যমে তুলে ধরা হয় সমাজের নিপীড়িত মানুষের যন্ত্রণা।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর